Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক ধাক্কায় বাতিল ৩০০ লোকাল ট্রেন, শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের চরম ভোগান্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেন বাতিল।  আগামী পাঁচদিন শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকতে চলেছে   ৩০০টি লোকাল ট্রেন । ২৩  জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মিলবে না ট্রেন পরিষেবা। রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ বালিঘাট-বালিহল্ট রোডের মধ্যে ব্রিজের কাজ চলবে। সেইজন্য বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে ৩০০টি ট্রেন বাতিল থাকবে।  যাত্রী সুবিধাই আমাদের  মূল লক্ষ্য তাই দ্রুত কাজ শেষের চেষ্টা করা হচ্ছে।   ‘

এই ট্রেন বাতিলের জন্য ডানকুনি লাইন, মেন লাইন এবং বারাসত লাইনের যাত্রীদের পড়তে হবে দুর্ভোগের মুখে । রেলের তরফে দেওয়া তথ্য অবুসারে ,  শিয়ালদহ-বারুইপাড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-বর্ধমান, দমদম ক্যান্টনমেন্ট- শিয়ালদহ, শিয়ালদহ-দত্তপুকুর , নৈহাটি-ব্যান্ডেল-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখায় আগামী পাঁচ দিন ৩০০ টি ট্রেন বাতিল থাকবে ।

উল্লেখ্য, ট্রেন বাতিলের জেরে সপ্তাহান্তে দুর্ভোগের শিকার হবেন নিত্য যাত্রীরা । সোমবারও ভোরের দিকে কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। সবমিলিয়ে সেই সংখ্যাটা ৩০০। বলা বাহুল্য, কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও ওভারহেড বা কখনও রেল ট্র্যাকের কাজের জন্য বাতিল হয়েছে একাধিক ট্রেন । তারজেরে বিপাকে পড়তে হয় নিত্য যাত্রীদের । এই আবহে এবার টানা পাঁচদিন বাতিল শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকতে চলেছে ট্রেন চলাচল।

ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ, সকালেই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যহত ট্রেন চলাচল

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

ট্রেনের নিচে কাটা পড়ল প্রণয় যুগল, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

কেরলের পর বাংলায়, উত্তরবঙ্গ এক্সপ্রেসে মিডল বার্থের শিকল ছিঁড়ে মাথা ফাটল যাত্রীর

শিয়ালদহে তিনটি প্লাটফর্ম থেকে চালু হল ১২ কামরার ট্রেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00