Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডে ‘বিপ্লবী’ শান্তনু সেনের জোর ধাক্কা, এবার গেল সরকারি পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে আগেই ছাঁটাই হয়েছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। কোন কাজের জন্য পদক্ষেপ, তা প্রকাশ্যে আনেনি দল। এবার মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধির পদও খোয়ালেন শান্তনু। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসাবে এত দিন শান্তনু সেন ছিলেন। তাঁকে সরিয়ে নতুন প্রতিনিধি করা হল অসীম সরকারকে। এই নিয়ে শান্তনু জানান, ‘দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই শিরোধার্য। আমি আর এই বিষয়ে কিছুই বলতে চাই না।’

সম্প্রতি দলের সঙ্গে সাপে-নেউলের সম্পর্ক তৈরি হয়েছে শান্তুন সেনের। বিশেষ করে আরজি কর-কাণ্ডের পর থেকেই শান্তনুর অবস্থান এবং তাঁর নিজস্ব মতামত ঘিরে বিতর্ক দানা বাঁধে। ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে সমর্থন ছিল শান্তনুর। চিকিৎসক নেতার স্ত্রীকেও দেখা যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে। হাসপাতাল প্রশাসনের অন্দরে ‘দুর্নীতি’র অভিযোগ তুলেছিলেন চিকিৎসক নেতা। এরপরই দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয় শান্তনুকে।

দল থেকে অপসারনের পর প্রাক্তন সাংসদও বলেছিলেন, কোন দলবিরোধী কাজ করেন নি তিনি। তবে আরজি কর-কাণ্ডের জন্য দলের এই পদক্ষেপ বলে মনে করেন না তিনি। কেন তাকে পদ থেকে সরানো হল তা অবশ্য এখনও খোলসা করেন নি দল। কত দিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হচ্ছে, সে কথাও জানানো হয়নি দলের তরফে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00