ভাঁড়ারে পড়েছে টান, ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh) । ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের(Kolkata High Court) কাছে আবেদন জানিয়েছেন তিনি। কারণ হিসেবে সন্দীপ জানান,পারিবারিক খরচ-সহ একাধিক খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে তাঁকে। বিচারপতি বিভাস পট্টনায়ক এই মামলার শুনানির দায়িত্বে থাকতে পারেন। আরজি কর ঘটনার পর আপাতত ফ্রিজ করে দেওয়া হয়েছে সন্দীপের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি, ফলে প্রয়োজনীয় টাকা তুলতে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রাক্তন অধ্যক্ষকে। আদৌ বিষয়টিতে হাইকোর্টে গুরুত্ব দেবে কিনা সেবিষয়েও সন্দেহ রয়েছে।

আরও পড়ুনঃ CPR দিয়ে সাপের প্রাণরক্ষা, অসাধ্যসাধন করে দেখালেন গুজরাটের যুবক

তিলোত্তমা কাণ্ডের রেশ ধরেই ইডি-র তদন্তে বের হয়ে আসে আরজি কর মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে চলা একাধিক দুর্নীতি। হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে দেহ পাচার এবং ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাচারেরও অভিযোগ উঠেছে যার মূল কাণ্ডারি সন্দীপ ঘোষ। তাঁর ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়-পরিজন, এমনকি দেহরক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও অবৈধ অর্থের সন্ধান মিলেছে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস জানতে চলছে তদন্ত। যদিও সন্দীপ ঘনিষ্ঠদের তরফ থেকে কোনও গোপন তথ্যের হদিশ মেলেনি।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতির নামে দুই যুবকের লালসার শিকার ডিভোর্সি মহিলা

আরজি করের মূল মামলায় গ্রেফতার না হলেও একাধিক দুর্নীতি মামলায় জর্জরিত সন্দীপ। আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে প্রেসিডেন্সি জেলে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করে ইডি। ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির হদিশ মিলেছিল। নিউটাউন সংলগ্ন হাতিয়ারা নোয়াপাড়ায় সন্দীপ ঘোষের একটি তিনতলা বাড়ির খোঁজ মেলে। বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের সন্ধানও পান গোয়েন্দারা। এই সম্পত্তি গুলি বৈধ উপায়ে সন্দীপ নিজের অধীনস্থ করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন কেটে গেলেও ‘তিলোত্তমা মামলা’ এখনও অমিমাংসিত। জুনিয়র ডাক্তারেরা ন্যায্য অধিকার পাওনার লড়াইয়ে পথে নামলেও মেলেনি বিচার। এই টালমাটাল পরিস্থিতিতেও সরকার সিবিআই এবং ইডি-কে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

RG Kar দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন

‘সময়াভাব’, অমিত শাহের পর অভয়ার বাবা- মা’র সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

চার্জশিট দিল না সিবিআই, আরজিকর কাণ্ড জামিন পেল সন্দীপ- অভিজিৎ

পরীক্ষা না দিয়েই প্র্যাকটিসে! আরজি কর কাণ্ডে প্রতিবাদী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

‘এক সময় চেয়েছিলাম, কিন্তু…’ আরজি কর কাণ্ডের বিচারের দেরি নিয়ে আক্ষেপ’ মুখ্যমন্ত্রীর

টেন্ডার দুর্নীতিতে চলত বড়সড় ষড়যন্ত্র, আরজিকর মামলায় দাবি সিবিআইয়ের!

আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, সন্দীপ সহ তালিকায় মূল অভিযুক্ত কারা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]