বাংলায় পালিত হবে না ‘সংবিধান হত্যা দিবস’, স্পষ্ট জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ২৫ জুন জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ঘটা করে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদি সরকারের ওই রাজনৈতিক প্রতিহিংসার অংশীদার হতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৮ জুন) নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন, ‘ওই দিন বাংলায় সংবিধান হত্যা দিবস পালন হবে না।’ পাশাপাশি দেশে আদৌ সংবিধানের শাসন চলছে কিনা তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু আমরা ওই সিদ্ধান্ত মানছি না। জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? যারা প্রতিদিন গণতন্ত্র আর সংবিধানকে খুন করে চলেছেন, প্রতিদিন সংবিধান বদলাচ্ছেন, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করছে তাদের মুখে বড় বড় বুলি মানায় না। জুমলা সরকারের মুখে গণতন্ত্রের নীতি কথা শুনব না।’ ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের  পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করে মোদি সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যারা ঠুঁটো জগন্নাথ করে দিয়েছে তারা সংবিধান বাঁচানোর বুলি আওড়াচ্ছেন। এর চেযে হাস্যকর আর কিছু হয় না। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বিহারে কিভাবে ক্ষমতা দখল করেছেন? ওটা সংবিধানের হত্যা নয়? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতায় আপনাদের তো বিশ্বাসই নেই’।

গত কয়েক বছর ধরেই বঙ্গ বিজেপি এবং রাজভবনের তরফে পালন করা হচ্ছে বাংলা দিবস। এদিন বাংলা দিবস পালন নিয়েও মোদি সরকারকে একহাত নিয়েছেন মমতা। তাঁর কথায় ’২০ জুন বাংলা দিবস কে ঠিক করল? এই তারিখ কী ভাবে ঠিক করা হল? দেশ স্বাধীন হয়েছে ১৫ অগস্ট। জুন মাসেরও দু’মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? এটা বাংলাকে চরম অসম্মান বলে মনে করছি। বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। তা-ও ১ বৈশাখ।’ বাংলার প্রতি মোদি সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কিছু হলেই টিম পাঠাচ্ছেন। উত্তরপ্রদেশ, গুজরাতে দাঙ্গা হলে টিম পাঠান? বিরোধী শাসিত রাজ্যগুলিকে বুলডোজ করা হচ্ছে। রাজ্যগুলির অর্থনীতিকে শেষ করে দিচ্ছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে।’

 

 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]