বইতে ডুবে থেকেই উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ন, হতে চান চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বই ধ্যান, বই জ্ঞান, বই-ই সারাদিনের সঙ্গী। সারাদিন বই নিয়েই সময় কেটে যেত ২০২৬-র উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রূপায়ন পালের। ৪৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে।

ছোটো থেকে পড়াশোনার খুব ভালো ছিল রূপায়ন। প্রতিবছর ভালো রেজাল্টও করত। উচ্চ মাধ্যমিকেও ভালো ফল হবে সেই আশা করেছিল। কিন্তু প্রথম হবেন তা ভাবতে পারেনি।ছেলের ভালো ফলে খুশি পরিবারের সকলেই।

স্বাভাবিক যেমনভাবে পড়াশোনা করার তেমন পড়াশোনা করেছে সে। আলাদা করে কোনও ব্যবস্থা সে নেয়নি বলে জানিয়েছেন রূপায়নের মা। জানা গিয়েছে, তাঁর বাবা-মা দুজনেই শিক্ষক। বাবা-মায়ের কাছ থেকে সাহায্য নেওয়ার পাশাপাশি গৃহশিক্ষকও ছিল। নিজেও সারাদিন বইতেই মুখ গুঁজে পড়ে থাকত সে। পড়াশোনার বই বাদেও গোয়েন্দা গল্পের প্রতি টান রয়েছে তাঁর। তাই পড়ার বইয়ের মাঝে সময় পেলেই ঢুঁ মারতেন গোয়েন্দা গল্পে। তার দুনিয়াই ছিল বই। বাবা- মা শিক্ষক হলেও ভবিষ্যতে চিকিৎসক হতে চান রূপায়ন।

পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এবার পাশের হার ৯০.৭৯। সেখানে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৫.৭৪ শতাংশ। উত্তর ২৪ পরগনার পাশের হার ৯৩.৫৩ শতাংশ ও কলকাতা পাশের হার ৯৩.৪৩ শতাংশ। মেধা তালিকায় ৭২ জনের মধ্যে রয়েছে হুগলি থেকে রয়েছেন ১৪ জন। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১৭ মার্চ। এবছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। আগামী বছর থেকে সেমেস্টারের নিয়মে হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২ টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট পেয়েছেন।

প্রথম দশে কলকাতার ৪, কারা কারা জায়গা পেলেন মেধাতালিকায়

মেধাতালিকায় তাক লাগাল বাঁকুড়ার যমজ ভাই অনিক-অনীশ

২০২৬ সালে কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? জেনে নিন দিনক্ষণ

উচ্চ মাধ্যমিকের সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, অসফলদেরও চেষ্টা চালানোর পরামর্শ

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় সব জেলাকে টেক্কা হুগলির

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

বুধেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

ঠিক কত নম্বর পেলে পাশ? উচ্চমাধ্যমিকে সেমিস্টারের নিয়মে বড় পরিবর্তন সংসদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]