প্রথম দশে কলকাতার ৪, কারা কারা জায়গা পেলেন মেধাতালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চলতি বছরের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন ৭২ জন। এই মেধাতালিকায় ৪ জন রয়েছেন কলকাতার। তারমধ্যে রয়েছেন পাঠভবনের ছাত্র তথাগত রায়। তার প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যে অষ্টম হলেও কলকাতায় প্রথম স্থান অধিকার করেছে সে। তার সঙ্গে একই নম্বর পেয়ে রাজ্যে অষ্টম, কলকাতায় প্রথম হয়েছেন বেহালা হাইস্কুলের ছাত্র অঙ্কিত চক্রবর্তী।

বেথুন কলেজিয়েট স্কুলের ছাত্রী সৃজিতা দত্ত। তাঁর প্রাপ্র নম্বর ৪৮৯। রাজ্যে নবম স্থান অধিকার করেছে সে। তার সঙ্গে টাকি হাউস মাল্টিপারপাস বয়েজ স্কুলের ছাত্র সৌনক বন্দ্যোপাধ্যায়ও অর্জন করেছেন নবম স্থান। কিন্তু কলকাতায় সৃজিতার সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এবার পাশের হার ৯০.৭৯। সেখানে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৫.৭৪ শতাংশ। উত্তর ২৪ পরগনার পাশের হার ৯৩.৫৩ শতাংশ ও কলকাতা পাশের হার ৯৩.৪৩ শতাংশ। মেধা তালিকায় ৭২ জনের মধ্যে রয়েছে হুগলি থেকে রয়েছেন ১৪ জন। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১৭ মার্চ। এবছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। আগামী বছর থেকে সেমেস্টারের নিয়মে হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২ টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট পেয়েছেন।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ৩ মার্চ থেকে শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয়স্থানে কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পাশের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগে। এই বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশ করেছেন ৮৮.২৫ শতাংশ।

বইতে ডুবে থেকেই উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ন, হতে চান চিকিৎসক

মেধাতালিকায় তাক লাগাল বাঁকুড়ার যমজ ভাই অনিক-অনীশ

২০২৬ সালে কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? জেনে নিন দিনক্ষণ

উচ্চ মাধ্যমিকের সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, অসফলদেরও চেষ্টা চালানোর পরামর্শ

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় সব জেলাকে টেক্কা হুগলির

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় রইলেন কারা?

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]