বেহালায় পুকুর ধারে সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বেহালায় পর্ণশ্রী এলাকায় সদ্যজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধার থেকে সদ্যজাতর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহটি উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, রবিবার সকালে পুকুরের ধারে কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে সেটি মানুষের দেহ বুঝতে পারেননি। কাপড়ে জড়ানো অবস্থায় সদ্যজাতের দেহটি ফেলে যাওয়া হয়েছিল। কাছে গেলেই তাঁরা বুঝতে পারেন সেটি একটি শিশু। দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছেন পর্ণশ্রী থানার পুলিশ আধিকারিকরা।

পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় এলাকারই কেউ জড়িত নাকি বাইরে থেকে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। অভিযুক্তদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। নির্মমতা কোন পর্যায়ে পৌঁছলে একটি ছোট্টো শিশুকে এইভাবে হত্যা করে পুকুরের ধারে ফেলে যেতে পারে কেউ। পুলিশের প্রাথমিক ধারণা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। রাতেই শিশুটিকে ফেলে গিয়েছে অভিযুক্তরা।   এই ঘটনায় বেআইনি গর্ভপাতের কোনো ঘটনা জড়িত রয়েছে কিনা তাও খোঁজ করে দেখা হচ্ছে। সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এভিযুক্তদের ধরতে তৎপর পুলিশ।

 

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

রবির দুপুরে দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]