জগন্নাথ মন্দিরের রথযাত্রায় হাজির থাকতে বুধে দিঘা পৌঁছচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শুক্রবার (২৭ জুন) রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই সাজোসাজো রব। ওই রথযাত্রায় অংশ নিতে আগামিকাল বুধবারই (২৫ জুন) দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল, রথের আগের দিন বৃহস্পতিবার দিঘায় পৌঁছবেন রাজ্যের প্রশাসনিক প্রধান কিন্তু ওই সফর একদিন এগিয়ে আনা হয়েছে।

শুক্রবার রশি টেনে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রথ যে পথে যাত্রা করবে সেই পথ পরিস্কার করার জন্য সোনার ঝাঁটা কেনার জন্য ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন মমতা। ওই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করার পরেই রশি টানবেন তিনি। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করবে রথ। ভক্তদের সুবিধার্থে দড়ি ফেলে রাখা হবে পুরো রাস্তা জুড়ে। তবে নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র বিশেষ আমন্ত্রিত ও সাধুসন্তেরা রথের সামনে থাকতে পারবেন।

অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পরেই দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত-পর্যটক হাজির হচ্ছেন দিঘায়। মন্দির উদ্বোধনের পরে এবারই প্রথম রথযাত্রা। ফলে প্রচুর ভিড় হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। কমপক্ষে আড়াই লক্ষ ভক্ত জড়ো হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। কুম্ভ মেলায় ভিড়ের চাপে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে তা মাথায় রেখে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন। তাঁর দেওয়া নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা, কোথাও গাফিলতি রয়েছে কিনা তা চাক্ষুস করতেই রথের দুদিন আগে দিঘায় পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]