Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার DG পদমর্যাদা পেলেন রাজীব! একাধিক আইপিএস পেলেন পদোন্নতি

পদোন্নতি হল রাজীব কুমারের। এবার তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদমর্যাদার অফিসার হলেন। শুক্রবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে

Share:

নিজস্ব প্রতিনিধি: পদোন্নতি হল রাজীব কুমারের। এবার তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদমর্যাদার অফিসার হলেন। শুক্রবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় অতিরিক্ত ডিজি পদ থেকে রাজীব কুমারকে ডিজি পদে উন্নীত করা হল। বর্তমানে তিনি রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন। যদিও রাজীব কুমারের পাশাপাশি আরও পাঁচ জন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারকে আইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আবার বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে আইজি পদ থেকে এডিজি পদে উন্নীত করা হয়েছে। আইপিএস ঋষিকেশ মীনা পেলেন আইজিপি পদ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার পদে থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন রাজীব কুমার। সারদা মামলার তদন্তে তাঁর বাসভবনে হানা দিয়েছিল সিবিআই। সেসময় কলকাতা হাইকোর্টে আগাম জামিন নিয়েছিলেন তিনি। এই ঘটনার প্রতিবাদে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর ধরণায় বসেন। সিবিবাইয়ের দাবি ছিল, সারদা মামলার বহু তথ্য প্রমান লোপাট করেছিলেন তৎকালীন সিট প্রধান রাজীব কুমার। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে গিয়ে সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন। এরপর ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে রাজীব কুমারকে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব করা হয়।

এছাড়া আরও কয়েকজন আইপিএসের বদলি ও পদোন্নতি করেছে নবান্ন। শিলিগুড়ির এসআরপি আইপিএস আবাদেশ পাঠককে কলকাতায় যাদবপুর ডিভিশনের ডিসি, এসএসডি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় যাচ্ছেন যশপ্রীত সিং। যাদবপুর ডিভিশনের ডিসি পদ থেকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রশিদ মুনীর খান। ডিআইজি, সিআইএফ সব্যসাচী রমণ মিশ্র পাচ্ছেন আইজিপি সিআইএফ পদ। মালদহের ডিআইজি হলেন অলোক রাজোরিয়া। আলিপুরদুয়ারের নয়া পুলিশ সুপার হলেন ওয়াই রঘুবংশী, জলপাইগুড়ি জেলার নয়া পুলিশ সুপার হলেন ভোলানাথ পাণ্ডে। কালিম্পং-এ নয়া পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই। রাজ্য পুলিশের এসটিএফ-র ডিসি হলেন হরিকৃষ্ণ পাই এবং রাজ্য ট্রাফিক পুলিশের ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00