‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা’, রাজ্য বিধানসভায় সোচ্চার মমতা

‘অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪’ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম নিয়েই তাঁকে ‘দেশের লজ্জা’ বলে দাগিয়ে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) এদিন অর্থাৎ মঙ্গলবার পেশ হয়েছে ‘অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪’। এদিনই বিলটি নিয়ে আলোচনার সময় দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনা পর্বেই এদিন সবার শেষে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদির(Narendra Modi) নাম নিয়েই তাঁকে ‘দেশের লজ্জা’ বলে দাগিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি নিশানা বানান বাম আর বিজেপিকেও। মুখ্যমন্ত্রীর বক্তব্য এদিন যেমন রাষ্ট্রসঙ্ঘের এক ঐতিহাসিক পদক্ষেপের কথা শোনা গিয়েছে তেমনি শোনা গিয়েছে কাজী নজরুলের কবিতাও। মুখ্যমন্ত্রী বলেন, ‘মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন। ১৯৮১ সালে এই দিনে মেয়েদের অধিকার সুরক্ষার জন্য ইউনাইটেড নেশন চালু করেছিল নারী বৈষম্য বিরোধী কমিটি। এই দিনের সঙ্গে মিলে যাওয়ার জন্য আমি ইউএনকে ধন্যবাদ জানাই।’ আবার মুখ্যমন্ত্রী নজরুলের, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী/ অর্ধেক তার নর’ – কবিতার অংশও তুলে ধরেন।   

আরও পড়ুন, ‘সিবিআইয়ের কাছে বিচার চাই’, আর জি কর কাণ্ডে সরব মুখ্যমন্ত্রী

তবে মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীকে যেভাবে নিশানা বানিয়েছেন তা দেশের ইতিহাসে বিরলতল বললেই চলে। তিনি বিরোধীদের নিশানা বানিয়ে বলেন, ‘কেউ কেউ বলছে, আমরা আইন করতে পারি না। এটা সর্বৈব মিথ্যা। রাজ্য চাইলে আইন আনতেই পারে। সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে। অন্ধ্র এনেছে। মহারাষ্ট্রে আনছে। আমাদের এখানে এই আইন রাজ্যপালের কাছে পাঠাচ্ছি। তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আমরা প্রথম থেকে ফাঁসি চেয়েছি। দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আমরা সব ঘটনারই তীব্র নিন্দা করছি ও ধিক্কার জানাচ্ছি। কিন্তু, মোদি এবং অমিত শাহ মিলে দেশের নারীদের সম্মান ও সুরক্ষায় কিছুই করতে পারেননি। তাই আমরা নরেন্দ্র মোদির পদত্যাগ চাই, আমরা অমিত শাহের পদত্যাগ চাই। নরেন্দ্র মোদি দেশের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় লজ্জা(Shame of the Country)। ওনার পদত্যাগ চাই।’

আরও পড়ুন, নিয়মিত চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না, রাজ্যকে বার্তা হাইকোর্টের

এর পাশাপাশি মমতা বলেন, ‘আমরা চাই দোষীদের ফাঁসি হোক। কামদুনিতেও আমরা অপরাধীদের ফাঁসির দাবি করেছিলাম। কিন্তু, ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনায় বিজেপি এবং সিপিএম রাজনীতি চালাচ্ছে। বিরোধিতা ও প্রতিবাদের রাজনীতিতে কে একনম্বর সেই প্রতিযোগিতায় নেমেছে ওরা। সিপিএম আমলে কোনও মহিলা থানা ছিল না।  আমরা আসার পরে ৩৯টি মহিলা থানা করেছি। এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায়-আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা-কে বদনাম করবেন না।  আপনারা আমাকে  যা যা বলছেন, তা যদি আমার দলের লোকেরা প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তা হলে কেমন লাগবে? ধর্ষণে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি এই বিলে। এটা সমাজের একটা অভিশাপ। সমাজ সংস্কার প্রয়োজন।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]