Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমজনতার আস্থা কলকাতাতেই, ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১৪ শতাংশ

এখনও কলকাতাকেই নিরাপদ শহর বলেই মনে করছেন আমজনতা। জুলাই থেকে সেপ্টেম্বরে কলকাতায় ১৪ শতাংশ হারে বেড়েছে ফ্ল্যাট বিক্রির পরিমাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে মেয়েদের জন্য সব থেকে নিরাপদ শহর(Safest City of India for Women) হিসাবে চিহ্নিত হয়ে এসেছে কলকাতা(Kolkata)। আর জি কর কাণ্ড(R G Kar Incident) অবশ্য সেই স্বীকৃতিতে কিছুটা হলেও প্রশ্ন তুলে দিয়েছে। তবে সেই নেতিবাচক পরিস্থিতি আবারও কাটিয়ে উঠছে শহর কলকাতা। সৌজন্যে অবশ্যই রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের প্রচেষ্টা এবং কলকাতা পুলিশের(Kolkata Police) কর্মতৎপরতা। ভুললে চলবে না, আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করেছিল। মামলার তদন্তের ভার সিবিআইয়ের হাতে গেলেও এখনও তাঁরা এই ঘটনায় আর কাউকেই গ্রেফতার করে দেখাতে পারেনি। অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তে ছিল না কোনও গাফিলতি। এই আবহেই চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে কলকাতায় ১৪ শতাংশ হারে বাড়ল ফ্ল্যাটের বিক্রি(Sale of Flat Increase) যা কার্যত বলে দিচ্ছে, এখনও কলকাতাকেই নিরাপদ শহর বলেই মনে করছেন আমজনতা।

আরও পড়ুন, অর্জুনের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৪

সম্পত্তি উপদেষ্টা সংস্থা Knight Frank India চলতি সপ্তাহে দেশের বড় বড় শহরগুলিতে চলতি বছরের ফ্ল্যাট বিক্রির তৃতীয় ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশিত করেছে। সেখানেই তুলে ধরা হয়েছে, শহর কলকাতায় ২ শতাংশ হারে ফ্ল্যাটের দাম বাড়লেও মানুষ কিন্তু ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাননি। বরঞ্চ এই সময়েই শহরে ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১৪ শতাংশ।  সব থেকে বড় কথা, এই তুলনা টানা হয়েছে ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের সঙ্গে যখন রাজ্য সরকার Stamp Duty-তে ছাড়ের সুযোগ বজায় রেখেছিল। এবারে কিন্তু সেই সুযোগ নেই। রাজ্য সরকার সেই ছাড় প্রত্যাহার করেছে। তারপরেও আমজনতা কিন্তু কলকাতা বিমুখ হননি। শহরে ২ শতাংশ হারে ফ্ল্যাটের দাম বাড়লেও তাঁরা কিন্তু ফ্ল্যাট কিনে চলেছেন। আর এই ফ্ল্যাট কিনে চলার প্রবণতার জন্যই ১ বছরের মধ্যেই শহরে ফ্ল্যাট বিক্রির হার ১৪ শতাংশ বেড়ে গিয়েছে। সেই কারণেই আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে দাঁড়িয়েও বলা যায়, আমজনতা এখনও মনে করছেন, কলকাতা নিরাপদ শহর। সেই কারণেই তাঁরা সপরিবারে এই শহরেই থাকার সিদ্ধান্ত থেকে পিছুপা হচ্ছেন না।

আরও পড়ুন, মহিষমারিতে জনরোষে পুলিশ ক্যাম্পে আগুন, ঝাঁটাপেটা উর্দিধারীদের, শেষে লাঠিচার্জ

Knight Frank India’র রিপোর্ট বলছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে কলকাতা ও তার আশেপাশে ফ্ল্যাট বিক্রি গত বছরের একই সময়ের থেকে ১৪% বেড়েছে। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এ বছর জুলাই-সেপ্টেম্বরে শহরে ফ্ল্যাটের গড় দাম ২% বেড়ে হয়েছে ৩,৬৫২ টাকা প্রতি বর্গফুট। India Real Estate: Residential & Office Q3 2024 শীর্ষক ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে বৃহত্তর কলকাতায় মোট ৪,৩০৯টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। গত বছর একই সময়কালে শহরে বিক্রি হয়েছিল ৩,৭৭২টি ফ্ল্যাট। উল্লেখ্য, ১ জুলাই থেকে রাজ্য সরকার ফ্ল্যাট, বাড়ি-সহ সম্পত্তি Registration’র Stamp Duty-তে ২% ছাড় প্রত্যাহার করেছে। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে তিন বছর ধরে চলা সার্কেল রেটে ১০% ছাড়ের সুবিধাও। তা সত্ত্বেও শহরে ফ্ল্যাট বিক্রি ১৪% বেড়েছে, যা বার্ষিক ফ্ল্যাট বিক্রি বৃদ্ধির হারের ক্ষেত্রে সর্বোচ্চ। ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত দামের ফ্ল্যাটের বিক্রি গত এক বছরে ১৮% বেড়েছে। কলকাতার আবাসন বাজারে ১৮% অংশীদারিত্ব রয়েছে ১ কোটি টাকা বা তার বেশি দামের ফ্ল্যাটের। এই সেগমেন্টে বিক্রি গত এক বছরে ২৩% বেড়েছে, যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে শহরে মোট যত ফ্ল্যাট বিক্রি হয়েছে, তার ৪০ শতাংশেরই দাম ৫০ লক্ষ টাকার কম। এই সেগমেন্টে বিক্রি গত বছরের তুলনায় ৭% বেশি হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00