Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামিন নিয়ে ভিন্ন মত দুই বিচারপতির, জেলেই থাকতে হবে পার্থকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিচারপতিদের মধ্যে মতানৈক্যের জেরে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । যার জেরে মামলা গেল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে। প্রধান বিচারপতি মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সেখানেই হবে পার্থ জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বলা বাহুল্য, শুধু পার্থ নন বুধবার জামিন পিছিয়ে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা-সহ মোট ৯ জনের।

দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে পার্থ সহ ১০ জনের জামিনের শুনানি।  বুধবার ডিভিশন বেঞ্চ রায়দান করতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায়।  বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়  জানান, আবেদনকারী প্রত্যেকের জামিন মঞ্জুর করছেন তিনি। কিন্তু বিচারপতি  অপূর্ব সিংহ রায় তাদের জামিন খারিজ করে দেয়। আর তাতেই শুরু হয় বিবাদ।  দুই বিচারপতি যেহেতু একমত হতে পারলেন না, তাই প্রধান বিচারপতির কাছেই গেল পার্থ, সুবীরেশদের জামিনের মামলা।

উল্লেখ্য, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে  দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। এরপর খোঁজ মেলে পার্থ ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটের । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ বিদেশি মুদ্রা। এরপর পার্থ এবং অর্পিতাকে  গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারির পর থেকেই জেলবন্দি রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে এর আগে একাধিক বার হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00