বাইকের জরিমানার মেসেজ চলে গেল চারচাকার গাড়ির চালকের কাছে, বিভ্রান্তিতে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণত বাইক বা চারচাকার গাড়িতে ট্রাফিক পুলিশ জরিমানা করলে ফোনে চলে আসে সেই মেসেজ। অনেক সময় সেই মেসেজ মন দিয়ে দেখেন না অনেকেই। তবে এবার এই মেসেজ খুঁটিয়ে দেখতেই মাথায় হাত পড়ে যায় এক ব্যক্তির। মেসেজে গাড়ি নাম্বারে সমস্যা বুঝে থানায় যেতেই হতবাক পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৪ জানুয়ারি নারকেলডাঙ্গার বাসিন্দা দীপাঞ্জন করের ফোনে এক মেসেজ আসে। আর সেই মেসেজ পেয়ে পেট্রোল পাম্পের মালিক দীপাঞ্জন বাবুর মনে খটকাও লেগেছিল। কারণ তার মারুতি গাড়ি রয়েছে গ্যারেজে। সারাইয়ের কাজ চলছে। তাহলে সেই গাড়ি কী করে নিয়ম ভাঙ্গল? আর তার জন্যই বা কী করে জরিমানা দিতে হচ্ছে! খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন রাজারহাট থানা এলাকায় নিয়মভঙ্গের জন্য তার গাড়ির জরিমানা হয়েছে। কিছু একটা গন্ডগোলের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান রাজারহাট থানায়। আর সেখানে গিয়েই কার্যত চোখ কপালে ওঠে দীপাঞ্জন বাবুর। থানা থেকে তিনি জানতে পারলেন আদতে জরিমানা করা হয়েছে একটি বাইকের।

এরপর রাজারহাট থানার পুলিশ অভিযোগ পেয়ে খোঁজখবর নিতে শুরু করে। তদন্ত নেমে জানা যায় দীপাঞ্জনবাবুর গাড়ির নাম্বার এবং ব্লুবুক কপি করে চলছে একটি বাইক। তদন্ত নেমে রাজারহাট থানার পুলিশ এলাকা থেকে ওই বাইকের মালিক ভাস্কর কৃষ্ণ মন্ডলকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে ভাস্কর কৃষ্ণ মন্ডলের থেকে বাইকের ব্লু বুকও উদ্ধার হয়েছে বলে থানা সূত্রে খবর। দীপাঞ্জন বাবুর মারুতি গাড়ি এবং ভাস্কর মন্ডলের বাইকের ব্লু বুক দুটি একই আরটিও থেকে ইস্যু করা বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে কিভাবে এটা হল এখন সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। এর পিছনে কি কোন বড় চক্র কাজ করছে? আরটিও থেকে কী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের নকল করার কাজগুলো করা হয়েছে? কোন সংঘটিত চক্রের কাজ এটি? আরও অন্যান্য কোন বাইক বা গাড়ির সঙ্গে এরকম ঘটনা ঘটছে কিনা সেই নিয়ে খতিয়ে দেখতে তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ। ধৃত ভাস্কর কৃষ্ণ মন্ডলকে আদালতের পেশ করা হয়েছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]