Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

GST জয়ের পরে পরেই ওষুধের দামবৃদ্ধি রুখতে মোদিকে চিঠি মমতার

ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের বিরোধিতায় মাঠে নামার পথে হাঁটা দিলেন মমতা। চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ওপর কেন্দ্রের সরকার ১৮ শতাংশ GST বসিয়েছিল যা লাগু হয়েছিল Life Insurance ও Mediclaim’র Premium’র ওপর। এর জেরে সাধারন মানুষের খরচ বেড়েছিল। সেই কারণেই পর পর চিঠি দিয়ে সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথমে তিনি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে, পরে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। দুই চিঠিতেই তিনি সাফ জানিয়েছিলেন, কেন্দ্র সরকার পিছু না হঠলে তিনি রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবেন। মমতার সেই হুমকির কাছেই সম্প্রতি মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। সেই GST জয়ের পরে পরেই আবারও ওই একই পথে হেঁটে মমতা ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের বিরোধিতায় মাঠে নামার পথে হাঁটা দিলেন। ওষুধের দামবৃদ্ধি রুখতে তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আরও পড়ুন, ভাইফোঁটার পরে পরেই বেসরকারি বাস ধর্মঘটের সম্ভাবনা, নেপথ্যে ভাড়া

সম্প্রতি National Pharmaceutical Pricing Authority বা NPPA ঘোষণা করেছে বেশ কিছু গুরুতর রোগের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে(50 Percent Hike in Medicine Price) তাঁরা। অ্যাজমা, টিবি, গ্লুকোমা, চোখের সমস্যা এবং অন্যান্য সংক্রমণ সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেননা এই সব রোগের ওষুধগুলি তৈরিতে যে যে কাঁচামাল লাগে তার দাম বৃদ্ধি হয়েছে। তাই দাম বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মূল্যনিয়ন্ত্রক এই সংস্থা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ছাড় দিয়েছে। অর্থাৎ যে ওষুধের দাম ছিল ১০০ টাকা তার দাম আগামী দিনে হতে চলেছে ১৫০টাকা। মমতা এই দামবৃদ্ধিরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতা সাফ জানিয়েছেন, কেন্দ্র সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে পারছে না। দেশজুড়ে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। নিত্যদিনের জীবনে বেঁচে থাকতে মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় মানুষকে সমস্যার থেকে মুক্তি দেওয়ার পরিবর্তে কেন কেন্দ্র সরকার তাঁদের বেঁচে থাকাটাই কঠিন করে দিচ্ছে? কেন এইভাবে গুরুত্বপূর্ণ ওষুধগুলির দাম বাড়ানো হচ্ছে? কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।   

আরও পড়ুন, প্রতিবাদের ‘শাস্তি’, চাকায় পিষে খুন, স্তম্ভিত খোদ পুলিশও

প্রধানমন্ত্রীকে মমতা যে চিঠি লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন, ‘কয়েক মাস আগেই NPPA ডায়বেটিস, ব্লাড প্রেসার, অ্যান্টিবায়োটিক সহ একাধিক ওষুধের দাম বাড়িয়েছিল। এটা বলার অপেক্ষা রাখে না, এত কম সময়ের মধ্যে এইভাবে ওষুধের দাম বৃদ্ধি আমজনতাকে কতটা বিপদের মধ্যে ফেলবে। নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ এমনিতেই চিন্তিত। তার ওপর দৈনন্দিন ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্ত আমজনতার কাছে বিরাট ধাক্কা। প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ তিনি যেন নির্দিষ্ট দফতরে নির্দেশ দেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে। সাধারণ মানুষকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সব সময়। আমার আশা, কেন্দ্র সরকার দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ উল্লেখ্য, মমতার GST নিয়ে প্রতিবাদের জেরেই সম্প্রতি GST সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টার্ম ভিত্তিক জীবন বিমার প্রিমিয়ামের ওপর GST সম্পূর্ণ মকুব করা হবে। প্রবীণ বা সিনিয়র সিটিজেনদের জন্য স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও তা আর লাগবে না। একই সঙ্গে ৫ লক্ষ টাকার নীচের কভারেজে যে সব Mediclaim রয়েছে সেগুলির ক্ষেত্রেও আর GST লাগু হবে না। এই জয় মমতারই জয়। এখন দেখার বিষয় ওষুধ নিয়ে মমতার সিদ্ধান্ত কেন্দ্র মেনে নেয় কী নেয় না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00