কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপিকে খোঁচা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নেল সুফিয়া কুরেশিকে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী যেভাবে বিতর্কিত মন্তব্য করেছিল সেই কথা উল্লেখ করে বুধবার তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সংবিধান দিবস পালন নিয়ে কেন্দ্রকে মুখ্যমন্ত্রী। সেই সময় পহেলগাঁও ইস্যু নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সম্মান নিয়ে আপনারা খেলা করেন। আপনার মন্ত্রী , সাংসদরা কি সব কথা বলেন ?সেনাদের নিয়ে কি বলেন ? ম্যাডাম কুরেশিকে কি বলেছেন? যিনি পহেলগাঁওয়ের সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ধর্মনিরপেক্ষ দেশ বলে উল্লেখ করেছিলেন ।ওকে নিয়ে গর্বিত হওয়া উচিত ছিল। কিন্তু আপনার মন্ত্রী তাকেও ছাড়লেন না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পহেলগাঁও সন্ত্রাসের পর সকলে বিশেষ অধিবেশনের কথা বলেছিল, সেটাও করেন নি। চিঠি দেওয়া হয়েছিল। কোন উত্তর দেননি। কাশ্মীরে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘড় গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সুফিয়া কুরেশি (Cornel Sufia Kureshi)ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে(Minister Vijay Sha)।

ওই মন্ত্রী বলেন ,ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদীজি ওদের বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছে। ওরা আমাদের বোনকে বিধবা করেছে। তাই মোদীজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। সোফিয়া কুরেশির নাম উল্লেখ না করলেও সেই সময় তাকে উদ্দেশ্য করেই যে এই কথা বলা হয়েছিল তা সকলেই বুঝতে পারে এবং একে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে ওঠে। সেই সময় ওই মন্ত্রী দাবি করেছিলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দশবার কর্নেল কুটির কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। তবে এই ঘটনার পর মধ্যপ্রদেশের রাজ্য বিজেপির তরফে রীতিমতো তিরস্কার করা হয় ওই মন্ত্রীকে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]