Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তিলোত্তমাকে উৎসর্গ করলেন মমতা

তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করলেন তিলোত্তমাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৮ অগস্ট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠাদিবস(Foundation Day)। আর এই দিনটিকেই দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উৎসর্গ করলেন আর জি কর কাণ্ডে(R G Kar Incident) নিহত তরুণী চিকিৎসক তিলোত্তমাকে(Tilottoma)। এদিন সকালেই ট্যুইট(Tweet) করেন মমতা। সেখানেই তিনি লেখেন, ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।’ এই বার্তার পাশাপাশি মমতা জানিয়েছেন, সারা দেশে যত মহিলা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের প্রতি তিনি দুঃখপ্রকাশ করছেন। সেই সঙ্গে ছাত্র-যুবদের উদ্দেশেও সামাজিক দায়িত্ব পালনেরও বার্তা দিয়েছেন মমতা। এদিন তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে সমাবেশ রয়েছে রাজ্যের শাসক দলের। সেই সমাবেশে থাকার কথা মমতার পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার আগেই অবশ্য এদিন মমতা সাত সকালেই দিয়ে দিলেন তাঁর বার্তা।

আরও পড়ুন, বিজেপির ডাকা বনধকে পাত্তাই দিচ্ছেন না বাংলার জনতা, তবে পড়ছেন হেনস্থা-ভোগান্তির মুখে

এইদিনটি তিলোত্তমাকে উৎসর্গ করার পাশাপাশি মমতা এদিন তাঁর ট্যুইটে লিখেছেন, ‘আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি। ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।’ আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবং মঙ্গলবার ‘ছাত্র সমাজ’এর ‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে এদিন ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ এই বনধ ডাকাটাই সুপরিকল্পিত।

আরও পড়ুন, ট্রেন থামাতে লাইনে সাংসদ-বিধায়কেরা, তবুও জনতার চাপে ব্যর্থ বনধ

তৃণমূলের দাবি, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ব্যানারে নবান্ন অভিযানে পুলিশি ‘আক্রমণে’র অভিযোগ তুলে আচমকাই এদিনের ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকার নেপথ্যে রয়েছে রাজ্যে অরাজকতা তৈরির ছক। পুজোর মুখে এই বনধ পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষতিসাধন ঘটাবে। অতীতে আদালত বনধ ডাকা সম্পূর্ণ বেআইনি বলে রায় দিয়েছে। তাই বিজেপির এই বনধও বেআইনি। বনধের বিরোধিতা করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। আজই এই জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা। আইনজীবী অগ্নীশ বসুর দায়ের করা এই জনস্বার্থ মামলায় বিজেপিকে পার্টি করা হয়েছে। যেহেতু আজই সকাল ৬টা থেকে বনধের ডাক দেওয়া হয়েছে, তাই অবিলম্বে মামলাটি তালিকাভুক্ত করে দ্রুত শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। আদালত সূত্রের খবর, সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠিয়ে এদিন সকাল ১০টায় মামলা ফাইলের অনুমতি দেওয়া হয়েছে। আজকের সাপ্লিমেন্টারি লিস্টের ১ নম্বর মামলা হিসাবে এটি শুনবেন বিচারপতিরা। মামলায় মূল আর্জি, কোনও রাজনৈতিক দলের ডাকা বেআইনি বনধের জন্য যেন কোনও ভাবেই সাধারণ জনজীবন ব্যাহত না-হয়, তা নিশ্চিত করতে হবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00