Mahalaya: শুরু দেবীপক্ষ, বৃষ্টিকে উপেক্ষা করে ঘাটে ঘাটে চলছে পিতৃ তর্পণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান। শুরু হল  দেবীপক্ষ। বুধবার ভোর হতেই চলছে বৃষ্টি। তবে এই বৃষ্টিকে উপেক্ষা করেই  পিতৃপুরুষকে জলদান করতে ভিড় জমেছে প্রতিটি ঘাটে। বাবুঘাট থেকে বাগবাজার, নিমতলা-ঘাটে উপচে পড়ছে ভিড়। চলছে তর্পণ ।  শহর কলকাতার মতোই চিত্র জেলাতেও। বালুরঘাট, ব্যারাকপুর, উত্তরপাড়া, নদিয়া, বাঁকুড়া , গঙ্গাসাগর সহ বিভিন্ন জেলার ঘাটে চলছে পিতৃ তর্পণ।

 ঘাটে সুরক্ষার জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। গঙ্গায় চলছে পুলিশের টহলদারি। শুধু তাই নয় যাতে কোন দুর্ঘটনা না হয় সেইজন্য প্রস্তুত রাখা হয়েছে লাইফ জ্যাকেট, বোট। ক্রমাগত মাইকিংও করা হচ্ছে। বলা বাহুল্য, মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি দীর্ঘদিন ধরে  প্রচালিত আছে।

 সেই রীতি মেনেই এদিন সব জায়গার গঙ্গার ঘাট গুলোতে দেখা যায় সাধারণ মানুষের উপচে পরা ভিড়।  তবে এদিন শহর কলকাতা ও লাগোয়া জেলাগুলো থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। স্নান সেরে কপিলমুনি মন্দিরে লাইন দিয়ে পুজো দিতে দেখা গেল পুণ্যার্থীর দলকে। তবে  অন্যদিকে এদিন দেখা গেল অন্য ছবি। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীতে  আরজি করের নির্যাতিতার জন্য গণতর্পণের আয়োজন করা হয়। একথায় বলা যায়, তর্পণের মাঝেও উঠল প্রতিবাদের সুর।

  

রাম নাকি কর্ণ! জানেন কী মর্ত্যে কে প্রথম তর্পন করেছিল ?

অভাবের সংসার, একাকিত্বকে সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছেন ‘অসুর’ অমল

মহালয়ার দিন করুন এই কাজ গুলো ! ভুল হলে কিন্তু…..

নেমে আসবে ঘোর অন্ধকার ! পুজোর আগেই ঘর থেকে দূর করুন এই জিনিসগুলো

এই একাদশীতেই ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিলেন! জানেন কী এর মাহাত্ম্য

পুজোয় সুস্থ থাকতে চাইলে বাইরের খাবার নয়! ঘরেই বানিয়ে নিন ‘চিকেন পপকর্ন’

পিতৃপক্ষে এই ৪ কাজে তুষ্ট হবে পূর্বপুরুষরা ! দূর হবে সংকট

একবার খেলে আবারও চাইবেন ! মহলয়ার আড্ডায় হোক চিকেনের সুস্বাদু এই স্ন্যাকস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]