Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাম নাকি কর্ণ! জানেন কী মর্ত্যে কে প্রথম তর্পন করেছিল ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার (২ অক্টোবর) হল মহালয়া। এই দিনটিতে পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়।হিন্দু ধর্মালম্বীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। ভোর হতেই ভেসে আসে মহিষাসুরমর্দিনীর কন্ঠ।বলা যেতে পারে এইদিন থেকে উমা আসার কাউন্ট ডাউন শুরু। এইদিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পন কাজ চলে। সকাল থেকে চলছে তর্পন। আপনি কী জানেন পুরাণ মতে কে প্রথম তর্পণ করেছিলেন ? তবে জেনে নিন কে প্রথম তর্পন শুরু করেছিল।

আরও পড়ুন : মেয়েরা তর্পন করতে পারবে না..শাস্ত্রে কোথাও লেখা নেই

রামায়ণ মতে তর্পন : রামায়ণ মতে, ত্রেতা যুগে রাবণ বধ করার জন্য শ্রীরামচন্দ্র অসময়ে দেবী দূর্গার আরাধনা করেছিলেন। এরপরই তিনি রাবণকে বধ করতে সক্ষম হন। এরপর তিনি লঙ্কা জয় করে ও সীতাকে উদ্ধার করে ফিরে আসেন। শাস্ত্রমতে দুর্গাপুজো বসন্তকালে হওয়াই নিয়ম। শ্রীরামচন্দ্র অকালে দুর্গাপুজো করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনও শুভ কাজের আগে প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়। যাতে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। এতে পূর্বপুরুষরা মুক্তি পায়। তাই রামচন্দ্র লঙ্কা জয় করে ফিরে আসার আগে তর্পন করেছিল।  

মহাভারতে তর্পনের ব্যাখা : মহাভারত মতে বলা হয়, মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাঁকে খাবারের জন্য কেবল স্বর্ণ ও রত্ন দেওয়া হয়। এদিকে খিদের জ্বালায় কাতর ছিলেন কর্ণ। তাই তিনি দেবরাজ ইন্দ্রের কাছে যান। কর্ণ এর কারণ জিজ্ঞাসা করেন।এর উত্তরে দেবরাজ ইন্দ্র বলেন যে দানবীর কর্ণ সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন। তাই তাঁকে খাবারের জন্য তাই ই দেওয়া হয়েছে।যদি সে পিতৃগণের উদ্দেশ্যে খাবার বা পানীয় দান করত তবে তাঁকে এই দিন দেখতে হত না।

কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে জানান,তিনি এসবের কিছুই জানতেন না। এগুলোর জন্য কি সমাধান রয়েছে তা তিনি ইন্দ্রকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, যদি পিতৃগণের উদ্দেশ্যে খাবার বা পানীয়, বস্ত্র দান করা যায় তবেই মিলবে এর প্রতিকার। কিন্তু কর্ণ তখন আর বেঁচে ছিল না। তাই তাঁর পক্ষে কি করে সম্ভব, তা জানতে চাইলে দেবরাজ ইন্দ্র এর সমাধান বলে দেন। মৃত্যুর পরেও কর্ণকে মাত্র ১৬ দিনের জন্য পুনরায় মর্ত্যে পাঠানো হয়েছিল। মর্ত্যে ফিরে কর্ণ তাঁর পিতৃগণের উদ্দেশ্যে খাবার ও পানীয় দান করেছিল। সেই থেকে এটি তর্পন নামে পরিচিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00