Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ কলকাতা-হাওড়া লঞ্চ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে গেল কলকাতা ও হাওড়ার মধ্যে লঞ্চ পরিষেবা। পরিষেবা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। কবে থেকে সেই পরিষেবা চালু হবে, সেই বিষয়ে ধন্দে রয়েছেন যাত্রীরা।

প্রতিদিন হাওড়ায় এসে লঞ্চ ধরে বাবুঘাটে নামেন হাজার যাত্রী। অফিস টাইমে এই পথ নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত পরিচিত। কিন্তু মঙ্গলবার থেকে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। জানা গিয়েছে, লঞ্চ ঘাটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, ১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি।

জানা গিয়েছে, অধিকাংশ ভেসেল রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে ২৬টি ভেসের মধ্যে ১৩টি ভেসেল দিয়ে কাজ চলছিল। সদ্য ৬টি ভেসেলের সমীক্ষার কাজ শেষ হয়। বাকি ভেসেল দিয়ে পরিষেবা চলবে কিনা, তা নিয়ে ধন্দ শুরু হয়। হাতে ভেসেল কম থাকায় লঞ্চ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি।

হঠাৎ করে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন যাতায়াত করা এক তরুণী জানান, হাতে দুটি ব্যাগ, সেইসঙ্গে রয়েছে ল্যাপটপ। আগে থেকে না জানিয়ে লঞ্চ বন্ধ করে দিল। এখন কী করে অফিসে যাব বুঝতে পারছি না।কবে থেকে যে পরিষেবা স্বাভাবিক হবে, তা বুঝতে পারছি না।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00