বড়দিনের মুখে পুলিশের বড় সাফল্য, বিপুল মাদক সহ আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি :- সামনেই বড়দিন, হাতে মাত্র আর কয়েক দিনের অপেক্ষা। এই আবহে শহর কলকাতা জুড়ে টহল চালাচ্ছে কলকাতা পুলিশ। আর সেই নিরিক্ষে বিপুল পরিমাণ মাদক সহ দুই জনকে গ্রেফতার করল পুলিশ। আজ রবিবার ভোরবেলা দক্ষিণ কলকাতায় হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স শাখার আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে দুই জায়গায় এই অভিযান  বলে জানা গিয়েছে। 

এদিন ভোরবেলা পঞ্চসায়র, নয়াবাদ এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। মহম্মদ পারভেজ নামে বছর সাতাশের এক যুবককে ১০ তলার ওই ফ্ল্যাটে পাওয়া যায়। সেই ফ্ল্যাটে তল্লাশি চালাতে হতবাক হয়ে যান তদন্তকারীরা। ওই ফ্ল্যাট থেকে ১৩.৫০ গ্রাম মডিএমএ ট্যাবলেট, ৫.৬১০ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে প্রায় দুই কেজি গাঁজাও। পুলিশের আরও একট দল বাইপাসের ধারের মেট্রো ক্যাশ এন্ড ক্যারির কাছে হানা দেয়। সেখানে প্রসেনজিত রায় নামে এক ব্যক্তিকে ধরে চলে তল্লাশি। তার থেকেও ১.৪১ গ্রাম মডিএমএ ট্যাবলেট পাওয়া গিয়েছে বলে খবর।

ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে আরও জেরা করা চলছে। চলতি সপ্তাহ থেকে উৎসব শুরু হয়ে যাচ্ছে। বড়দিনের পরে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবে মাতবে কলকাতা সহ গোটা রাজ্য। এইসময় মাদক ও বিভিন্ন নেশার দ্রব্য শহরে ঢোকার চেষ্টা চলে। সেই কথা চিন্তা করে আগেই থেকেই সতর্ক ছিল পুলিশ। এবার বড়দিনের আগে পুলিশ জালে ধরা পড়ল অপরাধী। 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]