Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

 রবিবার খাদ্য দফতরের নিয়োগ পরীক্ষা, এক ঘন্টা আগে চালু মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার খাদ্য দফতরের এসআই নিয়োগ পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোন অসুবিধা না হয়, তার জন্য মেট্রো পরিষেবা এক ঘন্টা আগে চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই দিন সকাল নয়টার পরিবর্তে সকাল আটটা থেকে চালু হবে পরিষেবা। অর্থা‍ৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন চলাচল করবে।

সাধারণত রবিবার সকাল নয়টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। ১৫ মিনিট অন্তর চালানো হয় পরিষেবা। পরিষেবা চালুর সময়সীমা এগিয়ে আনা হলেও রবিবার ট্রেন চলাচলের ব্যবধান ১৫ মিনিটই থাকছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। ছুটির দিন হওয়ায় খাদ্য দফতরের এসআই নিয়োগের পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের বাস কিংবা অটো পেতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, অটো চালকরা সুযোগ বুঝে ইচ্ছে খুশিমতো ভাড়া হাঁকাতে পারেন বলেও মনে করা হচ্ছে। তাই মেট্রো কর্তৃপক্ষের কাছে সকাল আটটায় পরিষেবা চালুর অনুরোধ জানিয়েছিল রাজ্য প্রশাসন। সেই অনুরোধে সাড়া দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

তবে ওই দিন সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা আগে চালু করা হবে কিনা, সে সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কেএমআরসিএল। 

মহাবীর জয়ন্তীতে ব্যহত মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

ফের মেট্রো বিভ্রাট ! ব্যস্ত সময় সিগন্যালে গোলযোগ, ব্যাহত পরিষেবা

মেট্রোয় ভিড়ের সুযোগে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, যুবককে বেধড়ক মারধর যাত্রীদের

ফের চাঁদনি চক মেট্রোর সামনে ঝাঁপ, ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

বর্ষশেষে বাড়ি ফেরা নিয়ে নো চিন্তা, চলবে তিন জোড়া স্পেশাল মেট্রো

বড়দিনের রাতে চলবে স্পেশাল মেট্রো, জেনে নিন সময়সূচি

সুখবর! রবিবার মিলবে হাওড়া- এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচিতে পাশে দাঁড়াল মেট্রো, মিলবে অতিরিক্ত পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00