Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী লিসা নন্দীর রয়েছে কলকাতা যোগ, অবাক হচ্ছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রিটেনের নয়া মন্ত্রিসভায় এবার মিলল কলকাতা যোগ। নয়া নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন লিসা নন্দী। লিসাকে ব্রিটেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, লিসার বাবা দীপক নন্দী কলকাতার ছেলে। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র। ১৯৫৬ সালে কলকাতা ছেড়ে ব্রিটেন চলে যান লিসার বাবা। এরপর সেখানেই কর্মজীবন শুরু করেন তিনি।

ব্রিটেনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছেন কিয়ের স্টারমার। ব্রিটেনের এই নয়া মন্ত্রিসভায় এবার জায়গা করে নিতে চলেছেন লিসা নন্দী। এবারের নির্বাচনে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বিগন সংসদীয় কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১০ সালের ৬ মে প্রথমবার ব্রিটেনের সংসদে সদস্যপদ পান লিসা। এরপর লেবার পার্টিতে নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন তিনি। ২০২০ সাল থেকে শ্যাডো ক্যাবিনেটে নিজের জায়গা করে নিয়েছিলেন ৪৪ বছর বয়সি ব্রিটেন পার্লামেন্টের এই সদস্য। তবে এবার স্টারমারের মন্ত্রিসভায় লিসাকে সামলাতে হবে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব।

জানা যাচ্ছে, ব্রিটেনের মন্ত্রী লিসার বাবা দীপক নন্দী কলকাতার ছেলে। ১৯৩৬ সালের ২১ মে কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। দীপক ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের ইংরাজি সাহিত্যের ছাত্র। বামপন্থী ভাবধারার সঙ্গে যুক্ত। ১৯৫৬ সালে ইংল্যান্ডে চলে যান তিনি। সেখানে ছাত্রাবস্থাতেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল মার্গারেট গ্রেসির। লেসচেস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পদে যোগ দেওয়ার পর ১৯৬৪ সালে মার্গারেটকে বিয়ে করেন দীপক। এরপর ১৯৭১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর দীপকবাবু ফের বিয়ে করেন লুসি বয়ার্সকে। লুসির বাবা ছিলেন হাউস অফ লর্ডসের সদস্য। দীপকবাবুর ছোট মেয়ে লিসা, যিনি এবার স্টারমারের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00