নিজস্ব প্রতিনিধিঃ দোরগোড়ায় ক্রিসমাস। কেক ছাড়া যে দিনটির কথা ভাবাই যায় না। ২৫ ডিসেম্বরের আগে ও পরের বেশ কয়েকদিন ধরে চলে কেক–পার্বণ। আর এই সময় শুধু ক্রিম কেকই নয় বরং ফ্লুস কেক খেতেও বেশি পছন্দ করেন আমজনতারা।
কলকাতায় কেক বলতে যে জায়গাটির কথা প্রথম মাথায় আসে, তা হল নিউ মার্কেট চত্বর। ডিসেম্বরের হালকা রোদ গায়ে মেখে পুরনো এই পাড়ার আশপাশ দিয়ে গেলে এখানকার কেকের দোকানে দেখা যায় উপচে ভরা ভিড় ।
একনজরে দেখে নিন নিউমার্কেটের সেরা ৫ টি কেকের দোকান –
১)নাহমস- নিউমার্কেট এলাকায় বিখ্যাত কেকের দোকান হল নাহমস । প্রতিবছরই বড়দিন উপলক্ষ্যে এখানে মেলে বিশেষ কেকের সম্ভার। এখানকার কেকের দাম শুরু মাত্র ৬০ টাকা থেকে ।
২) সালদানহা- এই বেকারির নাম অনেকেই শুনে থাকবেন। ১০০ বছরের পুরানো এই দোকানটি রফি আহমেদ কিসওয়াই রোডে । এখানে খুবই সস্তায় মেলে ফ্লুটস কেক সহ অন্যান্য কেক ।
৩) ফ্লুরিজ- পার্ক স্ট্রিটের বিখ্যাত কেকের দোকানগুলোর মধ্যে রয়েছে অন্যতম দোকান হল ফ্লুরিজ । বড়দিনে এই দোকানেও কেক পেস্ট্রি খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায়।
৪) জে এক বড়ুয়া- এই দোকানটির নাম শোনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। এখানকার ছানার কেক খুবই বিখ্যাত। বো ব্যারাকের ছোট একটা ঘুপচির দোকানটি বেশ জনপ্রিয় ।
৫) ললিত গ্রেট ইস্টার্ন- এই দোকানটিতে পাওয়া যায় অনবদ্য স্বাদের বিভিন্ন ফ্লেভারের কেক। সেই সঙ্গে পাবেব পছন্দের ফ্রুটস কেকও।