নিজস্ব প্রতিনিধি :- সামনেই বড়দিন, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। এই বড়দিনে কেক খেয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। তাই বড়দিন আসার আগে কেক কেনার হিড়িক পড়ে যান জনগণের মধ্যে। আর সেই কেকই কি থাকছে ভেজালের ছায়া? সেই দিকেই কড়া নজর রাখতে তৎপর কলকাতা পুরসভা।
বিশেষজ্ঞদের মতে, পচা ডিম থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্য পেট খারাপ, বমি হতে পারে। সুগন্ধীতে থাকে বেশ কিছু ক্ষতিকারক কেমিক্যাল। কেকের তৃতীয় বিপদ হল ময়দা। উৎসবের মরশুমে ময়দা মেখে দিন পাঁচেক ফেলে রাখার রেওয়াজ আছে। এর ফলে মাখা ময়দায় ছত্রাক জন্মায়। যা শরীরে গেলে ত্বক–সহ বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। তাই সতর্কতার কথা মাথায় রেখে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সতর্কতার বিষয়টি মাথায় রেখে বাজারে মেলা ফ্রুট কেকে কতটা ভেজাল রয়েছে, তার খোঁজে নামবেন কলকাতা পুরসভার ফুড সিকিউরিটি অফিসাররা। শুধু ফ্রুট কেকই নয়, পরীক্ষা করে দেখা হবে অন্য কেকও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও প্রযুক্তি বিভাগের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্রুট কেকের উপরে ছড়িয়ে থাকা লাল, সবুজ, কালো রঙের নজরটানা ফলের টুকরো ক্রেতাদের আকর্ষিত করে। এই সব ফলের টুকরো উজ্জ্বল করতে ব্যবহার করা হয় কৃত্রিম রং ও জেল। এতে থাকে ক্রোমিয়াম, আর্সেনিকের মতো ক্ষতিকারক উপাদান।তাই সাধারন মানুষের কথা মাথায় রেখে এই নজরদারি জানিয়েছে পুরসভা।