সাতসকালে দক্ষিণেশ্বরে কাজল, অভিনেত্রীকে দেখেই পুজো দেওয়া ঘুচল দর্শনার্থীদের

বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। পরনে ছিল পিচ বর্ণের শাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝমঝমিয়ে বৃষ্টির পরশে চাঁদিফাটা গরমে থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে তিলোত্তমাবাসী। বুধবার রাতে গোটা শহর ভিজেছে বৃষ্টিতে। শীতল হয়েছে কলকাতা। স্বস্তিতে ঘুমিয়েছেন সকলে। কিন্তু সকাল থেকে সেই কাঠফাটা গরম। আকাশে মেঘের কোনও ছিটেফোঁটা নেই। তা সত্ত্বেও কাঠফাটা রোদ মাথায় নিয়েই আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছেন দর্শনার্থীরা। কিন্তু সেখানে গিয়ে যে চমকে যাবেন দর্শনার্থীরা, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। গরমের হাঁসফাঁসানি ভাবটা যেন নিমেষেই উধাও হয়ে গিয়েছিল কাজলকে দেখার পর। যা তাঁরা ভাবতেই পারেননি। সকলের চোখ যেন অভিনেত্রীর দিকেই আটকে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। পরনে ছিল পিচ বর্ণের শাড়ি। ঐতিহ্যবাহী বাঙালি লুকেই দেখা মিলল অজয় দেবগন ঘরণীর। কিন্তু আচমকাই কলকাতায় কেন তনুজা কন্যা?

যদিও কলকাতায় বলিউড তারকাদের আনাগোনা প্রথম নয়। শুটিং হোক বা ছবির প্রচার, এই শহরে এলেই কালিঘাট থেকে দক্ষিণেশ্বরে পুজো দিতে ভোলেন না বলিউড তারকারা। হ্যাঁ, কাজলও নতুন ছবির প্রচারেই কলকাতায় এসেছেন। তাই ভবতারিণী মাকে পুজো দিয়েই তিনি কলকাতায় ঝটিকা সফর শুরু করলেন। আর এদিন দক্ষিণেশ্বরে কাজলকে দেখামাত্রই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল। আচমকা চোখের সামনে ‘DDLJ’ নায়িকাকে দেখে সকলেই একবার তাঁকে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। সে যেন অনুরাগীদের বাধভাঙা উচ্ছ্বাস। যদিও অভিনেত্রীকে ঘিরে রেখেছিলেন দেহরক্ষীরা।

তাও যেন দর্শকদের সামলাতে কঠিন হয়ে পড়েছিল। আসলে অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে, ‘মা’ ছবিতে।সেই সূত্রেই শহরে এসেছেন কাজল। এদিন সকালে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে দর্শকদের সামনে কিছুক্ষন দাঁড়িয়ে বিমানবন্দরের দিকে রওনা দেন তিনি। পরিচালক বিশাল পুরিয়ার আগামী ছবি ‘মা’। আগামী সপ্তাহে ছবির প্রচার ঝলক মুক্তি পাবে। তাই আগেভাগেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে গেলেন নায়িকা। কাজল ছাড়াও এই ছবিতে দেখা যাবে খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন সে।

রামোজি ফিল্ম সিটি ‘ভুতুড়ে’, কাজলের মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি তেলেঙ্গানায়

ট্র্যাডিশন বজায় রেখে বলিউডে পা নাইসার? কোথায় অভিষেক হচ্ছে কাজল-অজয় কন্যার

২৩ বছর পূর্ণ করল ‘কভি খুশি, কভি গম’, ভক্তদের জন্য বিশেষ উপহার কাজলের

কে বলবে দুই সন্তানের মা! উন্মুক্ত ক্লিভেজে নয়া ফটোশুটে উষ্ণতা ছড়ালেন কাজল

করওয়া চৌথের সঙ্গে ‘DDLJ’-এর যোগ, ছবির ২৯ বছর পূর্তিতে আবেগঘন কাজল

মুম্বইতে দুর্গার বিদায় পর্বে জমিয়ে সিঁদুর খেললেন রানি-কাজলরা

পুজোর মণ্ডপে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা, দেখামাত্রই ধমক কাজলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]