ট্র্যাডিশন বজায় রেখে বলিউডে পা নাইসার? কোথায় অভিষেক হচ্ছে কাজল-অজয় কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডে অভিষেক কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা ভারতের সর্বাপেক্ষা জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে একজন। তাঁর ফ্যান বেসও বেশ শক্তিশালী। মাতৃকুল ও পিতৃকুল উভয় দিকেই নাইসার রয়েছে অভিনয়ের যোগ। তাই তাঁর বলিউডে পদার্পণ আসলে সময়ের অপেক্ষা। এবার আসতে চলেছে সেই সন্ধিক্ষণ।

গ্ল্যামারাস নাইসাকে চেনেন না এমন মানুষ বিরল। যারা একটু আধটু বিনোদন জগতের খোঁজখবর রাখেন তাঁদের কাছে নাইসা দেবগন অপরিচিত নন। তাঁর ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাই কাজল-অজয়ের অনুরাগীরা তো বটেই, নাইসার ফ্যানরাও অপেক্ষায় ছিলেন অন্যান্য স্টার কিডসের মতো নাইসার কবে বলিউডে অভিষেক হবে তা জানার জন্য।

এবার তা জানালেন মণীশ মালহোত্রা। কাজল ও অজয় দেবগনের মেয়ে কবে আসছেন বলিউডে সেই বিষয়ে তথ্য দিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার। মণীশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাইসার বেশ কিছু দূর্দান্ত ছবি পোস্ট করেছেন। একটি পিচ রঙের ল্যাহেঙ্গা চোলি পরে রয়েছেন নাইসা। যেমন অপূর্ব সুন্দর সেই লেহেঙ্গা, তেমনই দারুণ মানিয়েওছে কাজল-অজয় কন্যাকে।

ছবিগুলি শেয়ার করে মণীশ যা লিখেছেন তাতেই অনুরাগীরা বুঝে গিয়েছেন বলিউডে ডেবিউ হতে নাইসার আর খুব বেশিদিন দেরি নেই। তিনিও মা বাবার মতো বলিউডেই কেরিয়ার গড়তে চান।

ক্যাপশনে মণীশ লিখেছেন, “নাইসা, সিনেমা জগৎ তোমার জন্য অপেক্ষা করছে।” সেই পোস্টেই ওরি কমেন্ট করেছেন, “নাইসা, আমি তোমার অভিষেক দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

মা কাজল কিন্তু মেয়েকে এমন কিছুই লেখেননি। তিনি নাইসার ছবিতে হার্ট ইমোজি দিয়েছেন শুধু। যদিও বেশ কিছুদিন আগে একটি ইভেন্টে এসে কাজল জানিয়েছিলেন মেয়ে নাইসা সিনেমা জগতে আসতে রাজি নন। অভিনয়ে কেরিয়ার বানানোর ইচ্ছা এখুনি তাঁর বিশেষ নেই।

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

বলিউডে ফের দুঃসংবাদ, না ফেরার দেশে পাড়ি প্রখ্যাত অভিনেতা-পরিচালকের

রামোজি ফিল্ম সিটি ‘ভুতুড়ে’, কাজলের মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি তেলেঙ্গানায়

হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

‘ইচ্ছা ছিল, ‘মা’-তে মেয়ে নাইসা অভিনয় করুক’, ছবির ট্রেলার লঞ্চে জানালেন অজয়

আদিত্য রায় কাপুরের বাড়িতে আচমকা প্রবেশ অজ্ঞাতপরিচয় মহিলার, কী হল তারপর…

সাতসকালে দক্ষিণেশ্বরে কাজল, অভিনেত্রীকে দেখেই পুজো দেওয়া ঘুচল দর্শনার্থীদের

কম পারিশ্রমিকে ‘ধামাল 4’-এ কাজ করবেন অজয়, কিন্তু কেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]