নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মেয়েদের, বিশেষ করে অভিনেত্রীদের বয়স জানতে নেই। কিন্তু অভিনেত্রী কাজলের(Kajol) বয়স যেন উলটো পথে হাঁটা দিচ্ছে। দুই সন্তানের মা হয়েছেন সেই কবে। কন্যা নায়সা(Nysa Devgan) হয়ে উঠেছেন নয়া প্রজন্মের ক্রাশ। এদিকে মায়ের রূপের জেল্লা কমেনি এতটুকু। স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবে কাজলের পরিচিতি রয়েছে, তাই ট্রোলের তোয়াক্কা না করে সাম্প্রতিক ফটোশুটে সেক্সি অবতারে ধরা দিলেন অভিনেত্রী কাজল। নয়া ফটোশুটের(Latest Photoshoot) ছবিগুলি ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমের পাতায়।
আরও পড়ুনঃ ‘আমার জন্য মা কখনও সুখ পায়নি’, কেন নিজের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন অরিজিৎ!
এদিন অভিনেত্রীর পরনে ছিল প্রিডেন্ট ব্লেজার এবং প্যান্ট। ব্লেজারের ভিতরে তিনি পরেছিলেন ডিপনেক অন্তর্বাস, যার ফলে উন্মুক্ত হয়েছে অভিনেত্রীর ক্লিভেজ। খোলা চুল এবং হালকা মেকআপে অপূর্ব সুন্দরী দেখাচ্ছিল অভিনেত্রীকে। এদিনের মর্ডান সাজে অভিনেত্রীর পরনে ছিল না গয়নার আধিক্য। কখনও বসে কখনও বা দাঁড়িয়ে নানান ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। নেটিজেনরা তাঁর এই নয়া লুকের প্রশংসা করেছেন।
মাঝে বেশ কয়েক বছরের বিরতি নিলেও বর্তমানে বলিউডে বেশ নিয়মিত কাজ করছেন কাজল। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দো পাত্তি’। ওটিটি-তে মুক্তি পাওয়া এই ছবিতে কাজলের পাশাপাশি অভিনয় করেছেন কৃতি শ্যানন ও শাহীর শেখ। ছবির চিত্রনাট্য দুর্বল হলেও প্রশংসিত হয়েছে কাজলের অভিনয়।
আরও পড়ুনঃ একটু হলেই ভেস্তে যেত বিয়ে, পরিত্রাতা হয়ে আবির্ভূত হলেন রেলমন্ত্রী
নয়া ফটোশুটে প্রশংসিত হলেও পাপারাজ্জিদের ক্যামেরায় কাজলের বেশ কিছু ভিডিও ফুটেজ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অন ক্যামেরায় তাঁকে অভদ্র আচরণ করতেও দেখা গিয়েছে, যা মোটেই ভালো চোখে দেখেননি নেটিজেনরা। এমনকি কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ তকমাও দেওয়া হয়েছে কারণ অমিতাভ-পত্নী জয়া বচ্চনও পাপারাজ্জিদের সঙ্গে প্রায়শই খারাপ আচরণ করে থাকেন। যদিও ট্রোল বিষয়টি খুব একটা গায়ে মাখতে পছন্দ করেন না কাজল। সন্তান, সংসার এবং অভিনয়কে সঙ্গী করেই তিনি দিব্যি রয়েছেন।