মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। মঙ্গলবার রাতে আইনমন্ত্রকের কাছে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের পক্ষ থেকে ওই সুপারিশ করা হয়। পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং লাদাখ, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি হিসাবে আরও তিন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ আইন মন্ত্রক কার্যকর করে কিনা, তাই এখন দেখার।

গত ১১ জুলাই মেঘালয়, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিন জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। যদিও সেই সুপারিশ কার্যকর করেনি মোদি সরকার। ওই সুপারিশে বিচারপতি সুরেশ কুমার কাইতকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি করার কথা বলা হয়েছিল। বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়াকে মধ্যপ্রদেশ এবং বিচারপতি তাশি রাবস্টানকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে আগের তালিকায় খানিকটা রদবদল করা হয়েছে। তাশি রাবস্টানের জায়গায় মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করা হয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম। বিচারপতি তাশি রাবস্টানের নাম জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করা হয়েছে।

১৯৬৩ সালের ৬ সেপ্টেম্বর কলকাতার এক প্রথিতযশা আইনজীবী পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তার পিতামহ এবং মাতামহ-দুজনেই ছিলেন নামী আইনজীবী। বাবাও ছিলেন ডাকসাইটে ব্যারিস্টার। সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজ থেকে পড়াশোনা করা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন। ১৯৯০ সাল আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিশ শুরু করেন। ২০০৭ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসাবে উন্নীত হন। সারা দেশের হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে বর্তমানে সিনিয়রিটির দিক থেকে সাত নম্বরে থাকা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় আগামী বছর ৫ সেপ্টেম্বর অবসর নেবেন।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]