বয়সের কারণে বাতিল বাস চালাতে মামলা কলকাতা হাইকোর্টে

বেসরকারি বাস মালিকদের আর্জি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশবিদ সুভাষ দত্তের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ২০০৯ সালে এক নির্দেশে বলেছিল, কলকাতার পরিবেশ বাঁচাতে Kolkata Metropolitan Development Authority বা KMDA আওতাভুক্ত এলাকায় ১৫ বছরের বয়সসীমার ঊর্ধ্বে কোনও বাস চালানো যাবে না। আদালতের সেই নির্দেশ কার্যকর করতে চলতি বছরের অগস্ট মাসের ১ তারিখ থেকে বাস বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। কিন্তু বেসরকারি বাস মালিকদের দাবি ছিল, কোভিডের কারণে লকডাউনের দরুণ সময়ে কোনও বাসই রাস্তায় নামেনি। আবার কিছু কিছু বাসের বয়স ১৫ বছর হয়ে গেলেও সেগুলি ভালভাবে রক্ষ্ণাবেক্ষণ হওয়ায় সেগুলির অবস্থা এখনও বেশ ভাল আছে। তাই ওই সব বাসের মেয়াদ যেন বাড়ানো হয়। রাজ্য সরকার সেই আর্জিতে হস্তক্ষেপ করতে চায়নি আদালতের নির্দেশের কারণে। এবার তাই বেসরকারি বাস মালিকদের(Private Bus Owners) সংগঠনই এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। তাঁদের দায়ের করা মামলা আদালত গ্রহণ করেছে ও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন, ১১২ ফুটের দুর্গা, অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জেলা শাসককে পুনর্বিবেচনার নির্দেশ দিল হাইকোর্ট

Joint Council of Bus Syndicate বেশ কিছু দিন ধরে এই দাবি জানিয়ে আসছিল যে, বাসের বয়সসীমা বাড়িয়ে ১৫ থেকে ২০ বছর করা হোক। এবার তাঁরা সেই আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। আর্জিতে জানানো হয়েছে, এই মুহূর্তে বেশি সংখ্যায় বাস রাস্তা থেকে তুলে নেওয়া হলে নতুন বাস রাস্তায় নামানোর প্রয়োজনীয়তা দেখা দেবে। বর্তমানে পরিবহন শিল্পের যা অবস্থা, তাতে বাস মালিকরা মোটা টাকা কিস্তি দিয়ে রাস্তায় বাস নামানোর অবস্থায় নেই। তা ছাড়া যে বাসগুলি কোভিডের জন্য চলতে পারেনি তার মেয়াদ দু’বছর বাড়ানো হোক। তাঁরা এই একই দাবি রাজ্যের পরিবহণ দফতরেও জানিয়েছিলেন বলে সেই আর্জিতে তাঁরা জানিয়েছেন। যদিও রাজ্য সরকার জানিয়েছিল, আদালতের নির্দেশের পর তাঁরা সেই আর্জি মানতে পারবেন না। তাই আদালতের কাছেই বাস মালিকদের সংগঠনকে আর্জি জানাতে হবে যাতে বাসের মেয়াদ বাড়ানো হয়। রাজ্যের কাছে আর্জি জানানো হয়েছিল মূলত ৩টি তিনটি বাস সংগঠনের তরফে। ‘গণ পরিবহণ বাঁচাও কমিটি’ নাম দিয়ে একটি সংগঠন গড়ে সেই আর্জি জানানো হয়েছিল।

আরও পড়ুন, ‘আমরা কোনও বনধ সমর্থন করি না, পাহাড়ে সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল’, দাবি মুখ্যমন্ত্রীর

এদিন Joint Council of Bus Syndicate’র তরফে তপন বন্দ্যোপাধ্যায়(Tapan Banerjee) জানিয়েছেন, ‘এখন একটা ডিজেল চালিত বাস রাস্তায় নামাতে গেলে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হয়। আর ইলেকট্রিক চালিত বাস কিনতে গেলে দাম পড়তে পারে ৬০-৬৫ লক্ষ। কোভিড আর লকডাউনের জেরে আর্থিক ধাক্কা খাওয়া বাস মালিকদের পক্ষে আগামী কয়েক বছরে এত বড় বিনিয়োগ করা সম্ভব নয়। ১ অগস্ট থেকে হাজার খানেক বাস রাস্তা থেকে ধাপে ধাপে তুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। পরিবেশ দফতর কেবল আদালতের নির্দেশের কথা উল্লেখ করছে। আমরা যে দু’বছরের জন্য বাসের মেয়াদ বৃদ্ধির কথা বলেছিলাম, সেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল পরিবহণ দফতরের। কিন্তু রাজ্য সরকার এই পদ্ধতিতে বাস মালিকদের পাশে না দাঁড়িয়ে বাস বাতিল করতে উদ্যত হয়েছে। আমরা নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আশা করব, পশ্চিমবঙ্গের বেসরকারি পরিবহণ শিল্পের বর্তমান আর্থিক অবস্থার কথা বুঝে আদালত আমাদের দাবি বিবেচনা করবে।’

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]