তাণ্ডব নৃত্যের পরে সরকারকে সময়সীমা বেঁধে হুঁশিয়ারি চাকরিহারাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিকাশ ভবনে তাণ্ডবনৃত্য চালানোর পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন চাকরিহারা শিক্ষকরা। সরকারি আশ্বাস সত্ত্বেও বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থানে অনড় তাঁরা। এবার আরও একধাপ এগিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে চাকরিহারারা। তাঁদের বক্তব্য, সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাও আবার সোমবারের মধ্যে। নাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা।

চাকরিহারাদের অভিযোগ, চিঠি-ইমেল করেও সাক্ষাৎ মেলেনি। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। তা যদি না হয়, তাহলে বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। কিন্তু সরকার প্রথম থেকেই চাকরিহারাদের আশ্বাস দিয়েছে পাশে থাকার। চাকরিহারাদের সঙ্গে এর আগেও বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাঁদের আশ্বাস দিয়েছেন। স্কুলে যাওয়ার কথা বলেছেন। কারণ তাঁদের বেতন বন্ধ হয়নি। এরপরেও বিক্ষোভ প্রদর্শন চালিয়েছে যাচ্ছেন তাঁরা।

চলতি মাসের মাঝামাঝিতে বিকাশ ভবনের সামনে রীতিমত চাণ্ডব চালিয়েছে চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনের গেট ভাঙা থেকে শুরু করে অশান্তির সৃষ্টি করা হয়েছিল। এরপরেও সরকার পক্ষ তাঁদের দিকটি ভেবে আশ্বাস দিয়েছেন। কিন্তু কোনওভাবেই চিঁড়ে ভিজছে না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানিয়েছেন, সোমবারের মধ্যে তাঁদের সঙ্গে দেখা করতে হবে সরকার পক্ষকে। নাহলে আরও বড় আন্দোলন সংগঠিত হবে। এর আগেও একাধিকবার সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা। সরকার প্রত্যেকবার আশ্বস্ত করার চেষ্টা করেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসির ২০১৬ সালের প্যানেল। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

রবির দুপুরে দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]