‘নবান্ন তো ছোট ব্যাপার..’, মমতা সরকারের পতন ঘটানোর হুমকি চাকরিহারাদের একাংশের

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ পর্যন্ত উঠল অনশন। বিশেষ লাভ নেই বুঝতে পেরে তিন দিন ধরে চলা অনশন তুলে নিলেন চাকরিহারারা। বৃহস্পতিবার সকাল থেকেই যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীরা মিলে সল্টলেকের এসএসসি ভবনের সামনে শুরু করেছিলেন অনশন। কিন্তু সম্ভব হল না তা চালিয়ে যাওয়া। রবিবার অনশন প্রত্যাহার করে নিলেন চাকরিহারারা।

সুপ্রিম কোর্টের রায়ের পর নিজেদের চাকরি ফেরত পেতে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য ছিল, রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে যত দ্রুত সম্ভব এমআর শিটের মিরর ইমেজ ও যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তা যতক্ষণ প্রকাশ করা না হবে ততক্ষণ অনশন চালিয়ে যাওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত দাবি পূরণের আগেই তুলে নেওয়া হল অনশন।

সিবিআই-এর কাছে তালিকা আছে। কিন্তু তারা সেই তালিকা দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। চাকরিহারারা জানিয়েছেন আগামী ১৫ এপ্রিল গণস্বাক্ষর নিয়ে তা সিবিআই অফিসে জমা দেওয়া হবে।

অনশন তোলার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যোগ্য শিক্ষকদের তালিকা এবং মিরর ইমেজ প্রকাশ করার আবেদন করেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ‘দয়া করে তালিকা প্রকাশ করুন, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।’ তবে অনশন প্রত্যাহার সাময়িক। দাবি পূরণ না হলে ফের শুরু হবে অনশন।’ এর পরেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেন, ‘বাস্তিল দূর্গেরও পতন হয়েছে, নবান্ন তো ছোট ব্যাপার।’

প্রসঙ্গত, গত শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে জানা যায়, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে। তবে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা সম্ভব নয়, তা থেকে থাকলে সিবিআই পেত। সিবিআই যে সমস্ত ওএমআর শিট পেয়েছে তা প্রকাশ করা হবে।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]