যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু,খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্যু। উত্তরাখণ্ডের একটি হোটেল থেকে উদ্ধার হল অধ্যাপকের  রক্তাক্ত দেহ। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি অধ্যাপক খুন নাকি আত্মহত্যা গোটা বিষয়টির তদন্তে নেমেছে উত্তরাখণ্ড থানার পুলিশ।  মৃত অধ্যাপক হলেন বরাহনগরের বাসিন্দা   মৈনাক পাল। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক।

জানা গিয়েছে, কয়েকদিন আগে দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডের আলমোড়ায় বেড়াতে গিয়েছিলেন মৈনাক পাল। তাঁরা ছিলেন আলমোড়া থেকে নিচের এলাকার একটি হোটেলে । শুক্রবার রাতে সেই হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয় মৈনাকের রক্তাক্ত দেহ। প্রাথমিক অনুমান,আত্মহত্যা করেছেন অধ্যাপক। তবে পূর্ণাঙ্গ তদন্ত না এলে  কোনও কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।

উল্লেখ্য, মৈনাকের মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই শোকাহত তাঁর  পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সহ-অধ্যাপকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত জানিয়েছেন,’ মৈনাকের চলে যাওয়াতে আমরা মর্মাহত। একজন উজ্জ্বল গবেষক, শিক্ষককে আমরা হারালাম। কীভাবে এই ঘটনা ঘটল তা এখন বুঝতে পারিছি না।‘ শোকপ্রকাশ করে জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায়। তিনি বলেন, ‘মৈনাক আমরা পরিচিত ছিলাম। এই খবর পর আমরা ভেঙে পড়েছি।‘ বলা বাহুল্য, মেধাবী এই অধ্যাপক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। প্রথমে কর্মজীবন তিনি শুরু করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ২০২২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন মৈনাক পাল।

জলপ্রপাতের নীচে স্নানরত পর্যটকদের সঙ্গী সাপ, তারপর যা হল…

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব চারধাম যাত্রায়, ক্রমশ কমছে তীর্থযাত্রীর সংখ্যা

উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধস, চাপা পড়লেন ৫৭ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

মহাশিবরাত্রিতে সুখবর! কবে খুলবে কেদারনাথের কপাট?

উত্তরাখণ্ডে ভয়াবহ ধস,পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বোল্ডার, আটকে বহু পর্যটক

অর্থাভাবে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি, গাড়ির ছাদেই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে গেলেন দিদি

ফের বিতর্কে যাদবপুর,হোস্টেলে আত্মহত্যার চেষ্টা দ্বিতীয় বর্ষের ছাত্রীর

২০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩৬ , আহত  বহু  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]