জলপ্রপাতের নীচে স্নানরত পর্যটকদের সঙ্গী সাপ, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: যে হারে গরম পড়েছে তাতে জল দেখলেই মনে হচ্ছে স্নান করে নিলে ভাল হয়। ঠান্ডা জলে স্নানে বড় আরাম। তা গরম তো আর শুধু মানুষের লাগে না। পশু পাখিরও গরম লাগে। এমনকি সরীসৃপেরও লাগে। গরমের সময়ই তো তাদের বিচরণের সময়। হিম পড়তেই তো শীতঘুমে যায় তারা। তাই সময় সুযোগ পেলেই সমুদ্র হোক বা জলপ্রপাত, গা ভেজাতে নেমে যেতে হয় তাদের।

১৪ জুন শনিবার দুপুরে উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেম্পটি জলপ্রপাতে স্নান করছিলেন পর্যটকরা। আচমকা প্রচন্ড গরম থেকে স্বস্তি পেতে তাদের সঙ্গে যোগ দেয় একটি সাপ। ঠান্ডা জলের স্পর্শে সাপের স্বস্তি হয়েছিল কিনা জানা নেই, তবে পর্যটকরা যে ‘ভয়াবহ’ অস্বস্তিতে পড়েছিলেন তা বলা বাহুল্য। আতঙ্কিত হয়ে পর্যটকরাও জলের মধ্যে ছোটাছুটি শুরু করেন, ওদিকে যাকে দেখে ভয় সে আবার পর্যটকদের চিৎকারে প্রাণভয়ে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। সে এক ভয়ঙ্কর দেখার মতোই ব্যাপার।

 

রিপোর্টে প্রকাশ, জলপ্রপাতের নীচে একটি অগভীর জলাশয় দিয়ে সাপটি সরে যেতে কেউ একজন চিৎকার করে ওঠেন। তাতেই শুরু হয় বিশৃঙ্খলা। সাপের ছোবলের ভয়ে জলের মধ্যেই সবাই এদিক ওদিক যেতে থাকে। পরিস্থিতি এমন হয়েছিল, যে কোনও সময় এমন বিশৃঙ্খলার কারণে বিপদ ঘটতে পারত। সাপটি কিন্তু কাউকে কিছু করেনি। সে দ্রুতবেগে জলাশয় দিয়ে চলে যায়।

ঘটনায় কোনও হতাহতের নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পর্যটক আকর্ষণের স্থানে এমন দৃশ্য দেখে অতি সাহসী মানুষেরও একবার বুক কেঁপে উঠেছে।

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব চারধাম যাত্রায়, ক্রমশ কমছে তীর্থযাত্রীর সংখ্যা

উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধস, চাপা পড়লেন ৫৭ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

মহাশিবরাত্রিতে সুখবর! কবে খুলবে কেদারনাথের কপাট?

উত্তরাখণ্ডে ভয়াবহ ধস,পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বোল্ডার, আটকে বহু পর্যটক

অর্থাভাবে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি, গাড়ির ছাদেই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে গেলেন দিদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু,খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ

২০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩৬ , আহত  বহু  

Uttarakhand rains: বন্ধ কেদারনাথ যাত্রা, মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]