‘গুন্ডামি নয় পাঠিয়েছিলাম পড়াশোনা করতে ‘, দাবি যাদবপুরের জখম বামপন্থী ছাত্রের বাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় জখম হয়েছেন কলা বিভাগের পড়ুয়া তথা এসএফআই নেতা অভিনব বসু।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে তিনি জখম হন । এরপরেই অভিনবের  এই কর্মকাণ্ডে বেশ অসন্তুষ্ট বাবা তথা হাওড়ার সাঁকরাইলের তৃণমূল নেতা অমৃত বসু । রবিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতা জানিয়েছেন, ‘ব্রাত্য বসুর উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। যে বা যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হোক।’ 

সেইসঙ্গে বেশ আক্ষেপের সুরে  অমৃত বাবু জানান,’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামের জন্য  ছেলেকে   পড়তে পাঠিয়েছিলাম। গুন্ডামি করতে নয়। বর্তমানে আমার সঙ্গে ছেলের কোন যোগাযোগ নেই । ও হোস্টেলে থাকত । আঘাত পাওয়ার খবর পেয়েও আমি ফোন করিনি ।’  

উল্লেখ্য, শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল। আর সেই অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। রাজ্যের শিক্ষামন্ত্রীকে ‘গোব্যাক’ স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যেরা। শুধু তাই নয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছিল। আহত হন তিনি। পাশাপাশি মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হন বাম সমর্থিত সংগঠনের দুই ছাত্র নেতা। আর তাদের মধ্যে একজন হলেন অভিনব বসু। বলা বাহুল্য, বিশ্ববিদ্যালয়ে তিনি বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাঁর বাবা হাওড়ায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাই ছেলের এই কর্মকাণ্ডে  অসন্তুষ্ট হয়েছেন অভিনবের বাবা অমৃত বসু ।

যাদবপুরে ইউনিয়ন রুমে ভাঙচুর, তদন্তে কমিটি গঠন

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব, কর্তৃপক্ষকে চিঠি দিল লালবাজার

ফের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরে,ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

যাদবপুরে তাণ্ডবের ঘটনায় আটক এক, দায়ের পাঁচটি এফআইআর

এলেন না রাজ্যপাল, চেয়ার ফাঁকা রেখেই শুরু হল যাদবপুরের সমাবর্তন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]