যাদবপুরে তাণ্ডবের ঘটনায় আটক এক, দায়ের পাঁচটি এফআইআর

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। জখম হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই ঘটনার সঙ্গে যুক্ত এক পড়ুয়াকে আটক করল পুলিশ। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ঘটনায় যাদবপুর থানায় দায়ের হয়েছে মোট পাঁচটি FIR । ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

কী থেকে এই ঘটনার সূত্রপাত? শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল। আর সেই অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। রাজ্যের শিক্ষামন্ত্রীকে ‘গোব্যাক’ স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যেরা। আর তাতেই শুরু হয় অশান্তি। হাসপাতালে উপাচার্যকে হেনস্থা থেকে রাতে ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগিয়ে দেওয়ার মতো একের পর এক ঘটনা ঘটে। এরপরই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুরু হয় পড়ুয়াদের জেনারেল বডি (জিবি)-র বৈঠক। রাতভর উত্তেজনা থাকলেও রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে।

অন্যদিকে শনিবার মন্ত্রীর গাড়িতে ভাঙচুরে অভিযুক্তদের ধরার দাবিতে থানায় অবস্থান শুরু করে তৃণমূল। এরপরই এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। তবে রবিবারও পথে থাকছে তারা। বিকেলে সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে বাম ছাত্র সংগঠনের।

যাদবপুরে ইউনিয়ন রুমে ভাঙচুর, তদন্তে কমিটি গঠন

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব, কর্তৃপক্ষকে চিঠি দিল লালবাজার

ফের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরে,ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

‘গুন্ডামি নয় পাঠিয়েছিলাম পড়াশোনা করতে ‘, দাবি যাদবপুরের জখম বামপন্থী ছাত্রের বাবার

এলেন না রাজ্যপাল, চেয়ার ফাঁকা রেখেই শুরু হল যাদবপুরের সমাবর্তন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]