Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : যাদবপুর কাণ্ডে পাঁচদিনের মাথায় দায়ের হল এফআইআর। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে।  ছাত্র ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তি এই মামলা দায়ের করা হয়েছে। তাতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ও শিক্ষামন্ত্রীর গাড়িচালকের। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ। বুধবার এই মামলার শুনানিতে রাজ্যকে পদক্ষেপ নিতে বলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে।আদালতের নির্দেশ অনুসারে এই অভিযোগের তদন্ত কতদূর এগোল তা আগামী বুধবার আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশকে। রাজ্যের অভিভাবকের মত আচরণ করা উচিত বলে মন্তব্য করেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশের পরই যাদবপুর কাণ্ডে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ।

বুধবার (৫ মার্চ) যাদবপুর সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নাম না করেই ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে যে রাজনৈতিক পালাবদল ঘটেছে সেই প্রসঙ্গ উত্থাপন করলেন। উদ্বেগের কণ্ঠে বললেন ‘যদি গোয়েন্দারা ব্যর্থ হয়, তাহলে তো আগামী দিনে প্রতিবেশী দেশের মতো পরিস্থিতি তৈরি হবে। সেটা হতে দেওয়া যাবে না। ঘটনাকে রাজ্যের অন্য অংশের জন্য উদাহরণ হতে দিতে পারি না।’ পাশাপাশি আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত এফআইআর দায়ের করারও নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য গত শনিবার(পয়লা মার্চ) উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। বেলার দিকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়।এমনকী অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে।ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছোতেই তার গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। জখম হন যাদবপুরের দুই ছাত্র। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের হাতে লাঞ্চিত  হন। এই ঘটনায় তিনিও জখম হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন তিনি।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00