নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে বাড়ছে নারী নির্যাতন। আর তা নিয়ে বেশ চিন্তায় প্রশাসন। এবার নারী সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। মহিলাদের কামরায় যাতে কোন পুরুষ উঠতে না পারে সেইদিকে বিশেষ নজর রাখতে রেল সুরক্ষা বাহিনী (RPF)। তরফ থেকে শুরু হয়েছে অভিযান ।
রেলের সূত্রে খবর , এখন পর্যন্ত মহিলাদের কামরায় পুরুষ উঠে পড়ায় হাওড়া শাখায় দায়ের হয়েছে ১২৭টি মামলা। শুধু তাই নয় গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে। আর এই অপরাধের কারণে জরিমানা বাবদ আদায় হয়েছে ৪ হাজার ৫৫০ টাকা। হাওড়ার মত শিয়ালদহতেও দেখা গিয়েছে একই চিত্র। মহিলা কামরায় অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে দায়ের হয়েছে মোট ১৯৪ মামলা। গ্রেফতার করা হয়েছে ১৯৪ জনকে। জরিমানা করা হয়েছে প্রায় ২৪ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, মালদহ সেকশনে এই ঘটনায় জেরে গ্রেফতার হয়েছেন ৩৩ জন। মামলা দায়ের হয়েছে ২৬ টি মামলা। ঠিক তেমনি আসানসোল শাখায় মামলা হয়েছে ১৩১ টি। আর গ্রেফতার হয়েছে ১৫৯ জন। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে নেওয়া হয়েছে জরিমানা। বলা বাহুল্য, মহিলা কামরায় অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে রেলের তরফে নেওয়া হয়েছে ১৬২ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা । যাতে ট্রেনের মধ্যে মহিলারা সুরক্ষিত থাকতে পারে।