Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেলের টিকিট নিয়ে কালোবাজারি, সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট ব্লক IRCTC-র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বৃহৎ আকারের জালিয়াতি নিয়ন্ত্রণে ভারতীয় রেল একটি বড় পদক্ষেপ করেছে। রেলওয়ে আইআরসিটিসি অ্যাপ্লিকেশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সাধারণ মানুষকে টিকিট বুকিংয়ের সময় যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

অনেক সময় এজেন্টরা আইআরসিটিসি থেকে একাধিকবার টিকিট বুকিংয়ের চেষ্টা করেন। এর উদ্দেশ্য একটাই। যাতে সম্ভাব্য যাত্রীর জন্য নিশ্চিত টিকিট পাওয়া যায়। বুধবার রেল আধিকারিকরা বলেছেন এখন থেকে IRCTC-তে জাল অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিকবার চেষ্টা করতে পারবে না।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রেলের টিকিট বুকিংয়ে স্বচ্ছতা আনার জন্য আইআরসিটিসি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উন্নত কৌশল ব্যবহার করে অনুমোদিত টিকিট ক্রয় রোধের জন্য সমাধান নিয়ে এসেছে। এতে ডিসপোজেবল ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি এই ধরনের ইউজার আইডি শনাক্ত ও নিষ্ক্রিয় করা যায় এবং সকল যাত্রীর জন্য সমান অ্যাক্সেস নিশ্চিত করা যায়।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, আইআরসিটিসি গত বছরের ৩.৫ কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করেছে। এর ফলে আইআরসিটিসি প্ল্যাটফর্মে সিস্টেম কনজেশন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।

জালিয়াতি প্রচেষ্টা মোকাবিলা করার জন্য আইআরসিটিসির সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ভিত্তিক বোট ডিকেটশন টেকনিক এই জাতীয় অ্যাকাউন্টগুলি শনাক্ত করে এবং বুকিং প্রণালী ব্যাহত হওয়ার আগে সদেগুলি নিষ্ক্রিয় করে। সাম্প্রতিক সময়ে কমপক্ষে ৭০০০ ডিসপোজেবল ইমেল আইডি ব্লক করা হয়েছে। আইআরসিটিসি আধিকারিকরা অত্যন্ত জোরের সঙ্গে বলেন এই পদক্ষেপ প্রতিটি যাত্রীর জন্য সমান সুযোগকে নিশ্চিত করবে।

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

রাতে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতীয় রেলের, কোথায় চালু নয়া নিয়ম?

চিন্তার দিন শেষ, এখন চলন্ত ট্রেনেও এটিএম থেকে তোলা যাবে টাকা

অনেক তো ট্রেনের হর্ন শুনেছেন, তবে বিভিন্ন ধরনের হর্ন বাজানোর কারণ জানেন কী ?

আচমকা বিভ্রাট IRCTC পোর্টালে, টিকিট বুকিং করতে গিয়ে ভোগান্তিতে যাত্রীরা

গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল, কবে থেকে চলবে জেনে নিন

টিকিট না কাটায় ফাইন দিলেও যাত্রীরা কাটেন না টিকিট, কারণ জানলে চমকে যাবেন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00