Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে রাজ্যে কমল রোগী রেফারের ঘটনা

এক বছর আগে, গত নভেম্বরে রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে রেফারের হার ছিল ৮ শতাংশ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে তে এখন নেমে এসেছে ৫ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা এক বছরের চেষ্টায় রোগী রেফার(Patient Referrals) কমল রাজ্যে। আর সেটা সম্ভব হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হুঁশিয়ারিতে। এক বছর আগে, গত নভেম্বরে বাংলার(Bengal) শুধুমাত্র দ্বিতীয় স্তরের সরকারি হাসপাতালগুলি(Government Hospitals) অর্থাৎ জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল ও সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হতো গড়ে ৮ শতাংশ রোগী। চলতি নভেম্বরে তা কমে হয়েছে ৫ শতাংশ। এই এক বছরের মধ্যে আরও ৪০০ হাসপাতাল রেফার সংক্রান্ত নজরদারির আওতায় এসেছে। তারপরও সার্বিকভাবে রেফার কমানো সম্ভব হওয়ায় স্বস্তিতে রাজ্যের স্বাস্থ্যকর্তারা। তাঁদের জোর গলায় দাবি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেই(Warning) এটা সম্ভব হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, আগে মূলত দু’টি সমস্যা ছিল। লোকবলের অভাব এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির সমস্যা। রাজ্য সরকার সেই মতো প্রথমে শূন্য‌পদ পূরণে জোর দিয়েছিল। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের অভাব অনেকটাই মেটানো হয়েছে। সেই সঙ্গে জীবনদায়ী যন্ত্রপাতির অভাবও কিছুটা কমানো গিয়েছে। তারই সুফল মিলেছে। লাগামছাড়া রেফারে তিতিবিরক্ত ছিলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিলেন অযৌক্তিক প্রসূতি রেফার নিয়ে। বছর খানেক আগে রেফার বন্ধ করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্তাদের হুঁশিয়ারি দেন তিনি। তারপরই হাসপাতাল ধরে ধরে নজরদারি শুরু হয়। প্রথম পর্যায়ে দ্বিতীয় স্তর বা সেকেন্ডারি টায়ারের ১০০টি হাসপাতালে নজরদারির আওতায় আসে। দেখা যায়, গড়পড়তা রেফারের হার সেখানে ৮ শতাংশ। এরপর মেডিকেল কলেজগুলির দিকে কড়া নজর দেওয়া শুরু হয়।

দেখা যায়, সেখানে সমস্যা হল লামা বা Live Against Medical Advice। ভর্তির পর ইনডোরের ভিড়ে ঠাসা অবস্থা দেখে বহু রোগী নিজেই হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। এরপর তিনশোর বেশি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে অকারণ রোগী রেফারের দিকেও সতর্ক দৃষ্টি রাখা শুরু হয়। দেখা যায়, লোকবল ও পরিকাঠামোগত খামতির কারণে কাতারে কাতারে রোগী সেখানে ভর্তি হতে না হতেই বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে রেফারের হার গড়ে ১৪-১৫ শতাংশ। পর্যাপ্ত চিকিৎসকের অভাবই এর প্রধান কারণ হিসেবে উঠে আসে। ওই পরিস্থিতিতে West Bengal Health Recruitment Board’র মাধ্যমে ১ হাজার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হয়। তাঁদের একটি বড় অংশকে পাঠানো হয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। তার ফলও পাওয়া যাচ্ছে হাতে হাতে। প্রসূতি রেফার ঠেকাতেও কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সব মিলিয়ে এই আশাজনক ফল বলে দাবি শীর্ষকর্তাদের।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00