Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধুপগুড়িতে টাকার অভাবে কিশোরের ক্যান্সার চিকিৎসা থমকে গিয়েছে

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি :গাফিলতিতে আটকে রয়েছে ক্যান্সার রুগীর চিকিৎসা। অভিযোগ, সমস্ত রকম নিয়ম মেনে সাহায্যের আর্জি জানানোর পরও মেলেনি চিকিৎসার টাকা। এখন বারবার সমস্যার কথা জানিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সুরাহা, সমস্যায় হতদরিদ্র পরিবার।জানা যায়, বছর ২৬ এর কৌশিক বর্মন ক্যান্সার আক্রান্ত হয় ২০২২ সালে। ধুপগুড়ির(Dhupguri) ৯ নম্বর ওয়ার্ডে মাটির বাড়িতে বাবা মা ও […]

বাগদার হাই স্কুলের প্রধান শিক্ষককে সরানোর দাবিতে আন্দোলন চলছে

নিজস্ব প্রতিনিধি,বাগদা: শুক্রবার এর পর শনিবারেও অব্যাহত পড়ুয়া এবং অভিভাবকদের বিক্ষোভ। আন্দোলনের যেড়ে বাতিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।আর্থিক দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগ তুলে বাগদা থানার(Bagda P.S.) কোনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দারের বদলির দাবিতে শুক্রবারের পর শনিবারও বিক্ষোভ পথ অবরোধের শামিল স্কুল পড়ুয়া অভিভাবক থেকে গ্রামের মানুষেরা। সকাল থেকেই কলববাগান-বেয়ারা রোড অবরোধ(Road Block) করে […]

পঞ্চমীতেই চন্দননগরে জনতার ঢল, দুপুর থেকে যান নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি,চন্দননগর: শনিবার থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজার ভিড় সামলাতে শহরে ঢোকার বিভিন্ন এন্ট্রি পয়েন্টে দুপুর তিনটা থেকে নো – এন্ট্রি করল পুলিশ। এর আগে ষষ্ঠী থেকে এই নো -এন্ট্রি করত প্রশাসন। এবার পঞ্চমী থেকে এই সিদ্ধান্ত বলবৎ করল চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিকে পুলিশের এন্ট্রি পাস বিলিকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে। প্রয়োজন মত পাস না […]

গাজার স্কুলে ইজরায়েলির বোমা হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে গাজায় নরসংহার অব্যাহত রেখেছে ইজরায়েলির খুনি সেনাবাহিনী। শনিবার সকালে জাবিলিয়া শরণার্থী শিবিরের লাগোয়া আল ফাখোরা স্কুলে ইজরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। হামাসের হামলার পরেই […]

মুকেশ আম্বানির নাতি-নাতনির প্রথম জন্মদিনের অনুষ্ঠানে বলিউড তারকাদের মেলা

সেই উপলক্ষে ইশা আম্বানি এবং তাঁর স্বামী, আনন্দ পিরামল আম্বানিদের মুম্বাইয়ের Jio ওয়ার্ল্ড গার্ডেনে একটি দুর্দান্ত জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছেন।

‘হালাল’ লেখা পণ্য বিক্রি নিষিদ্ধ করল যোগী প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, লখনউ: জল্পনাই সত্যি হলো। ‘হালাল’ শংসাপত্র দেওয়া খাবার ও ওষুধ নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথের সরকার। শনিবার রাজ্যের খাদ্য কমিশনারের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘রাজ্যের কোনও দোকান, প্রতিষ্ঠান কিংবা শপিং মলে ‘হালাল’ লেখা কোনও পণ্য বিক্রি করা যাবে না।’ যদিও ‘হালাল’ শংসাপত্র পাওয়া পণ্য বিদেশে রফতানির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। হালাল […]

বর্ধমানে নব দম্পতির দুয়ারে গভীর রাতে হাজির ৬৪ কার্তিক প্রতিমা

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বর্ধমানের অমিত আর শিল্পীর বিয়ে হয়েছে মাত্র ৬ মাস আগে। কিন্তু বছর ফেরানোর আগেই কার্তিক পুজোতে এই নব দম্পতির হলো এক নতুন অভিজ্ঞতা। মাঝরাতে বেজে উঠলো বাড়ির কলিং বেল। হুড়মড় করে এত রাতে কে, তা দেখতে গিয়ে দরজা খুলে অবাক নব দম্পতি।একটি দুটি নয় রীতিমতো টোটো(ToTo) করে একে একে ৬৪টি কার্তিক তাদের বাড়ির […]

দ্রুত সেনা প্রত্যাহার করতে দিল্লিকে চাপ মলদ্বীপের

আন্তর্জাতিক ডেস্ক: মলদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছেন সে দেশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। শনিবার মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মোদি সরকারের মন্ত্রী কিরেণ রিজেজু। তখনই তাঁকে মলদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানান মুইজ্জু। মলদ্বীপের ভূখণ্ডে কোনও বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনীকে আস্তানা গাড়তে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে […]

দ্রাবিড়কে গুরুদক্ষিণা দিতে বিশ্বকাপ জিততে চান রোহিত

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আগামিকাল রবিবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। তার ২৪ ঘন্টা আগে শনিবার দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা শোনা গেল রোহিত শর্মা। দলের হেড স্যারের পাশাপাশি পেস বোলার মহম্মদ শামিরও প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। এদিন বিকেলে পিচ পরিদর্শনের পরেই আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা। চলতি […]

হরতাল–অবরোধ বন্ধের দাবিতে ঢাকার রাজপথে প্রতিবাদে সামিল ফেরদৌস, মাহি

আমরা এখানে উপস্থিত হয়েছি তার একমাত্র লক্ষ্য, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে পারি এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে তাঁকে জয়যুক্ত করতে পারি।

ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শুরু

নিজস্ব প্রতিনিধি,চন্দননগর: তিনশো বছরেরও বেশি সময় আগে দেওয়ান ইন্দ্র নারায়ণ চৌধুরী জগদ্ধাত্রী পুজোর শুরু করেন চন্দননগরে। তবে ফরাসডাঙায় জগদ্ধাত্রী পুজোর শুরু ঠিক কবে হয়েছিল তা নিয়ে বেশ কিছু মতপার্থক্য থাকলেও জগদ্ধাত্রী পুজোর শুরু যে গঞ্জের বাজার এলাকার চাউলপট্টিতে হয়েছিল তা সকলেই এক কথায় মানেন। আজ থেকে প্রায় তিনশো বছরেরও বেশি সময় আগে দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর(Indra […]

বাংলাদেশে গিয়ে বিপাকে ইমন, ফেসবুকে সমাধানের উপায় চাইলেন রবি-গায়িকা

ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও উপায় বাতলে দাও।” তবে হটস্টার ছাড়াও অন্য কোনও মাধ্যমে তাঁকে খেলা দেখতে হবে বলেই জানালেন তাঁর ভক্তরা।

বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ ক্রিকেটপ্রেমীদের

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ ক্রিকেটপ্রেমীদের। মাঝরাতেই ভস্মীভূত গোটা ভিডিও হল।আগামীকাল রবিবার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া মেগাফাইনাল উন্মাদনায় গোটা বিশ্ব। যখন প্রহর গুনছে গোটা বিশ্ব,তখন একরাশ হতাশাতে ভুগছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের(Dulduli Gram Panchayet) দুললীতে একটি জনপ্রিয় ভিডিও হল ছিল। সেখানে গত তিন […]

ফাইনালে প্রথম একাদশে কারা? খোলসা করলেন না রোহিত

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: রাত পোহালেই মহারণ। রবিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। কিন্তু ওই মহাযুদ্ধের একদিন আগেও  অজিদের বিরুদ্ধে প্রথম একাদশে কারা থাকবেন তা খোলসা করলেন না টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা। অর্থা‍ৎ টসের পরেই ভারতের প্রথম একাদশ ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন। শনিবার বিকেলে পিচ পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি […]

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় চলবে স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ রাত পেহালেই জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠবে গোটা বাংলা। এদিন অনেকেই চন্দননগরে ঠাকুর দেখতে যাবেন। দূরদূরান্ত থেকেও মানুষজন যান চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তাই দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর কটা দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল । আগামীকাল, রবিবার ষষ্ঠী। তারপরের দিন সোমবার সপ্তমী। এই দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া–ব্যান্ডেল লাইনে […]

নাকা চেকিংয়ে ঝাড়গ্রামে উদ্ধার অবৈধ টাকা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: অবৈধ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে অবৈধ টাকাসহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে নয়াগ্রামের ছোটো ধানশোলাতে পুলিশ নাকা চেকিং চালাছিল। সেই সময় একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতেই মেলে দুই লক্ষ আশি হাজার টাকা। গাড়ি সহ ওই ব্যক্তিকে নিয়ে […]

আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজ কাঁপানোর পাশাপাশি এবার রাজনীতির ময়দানেও পা রাখতে চাইছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন সংসদ নির্বাচনে ভোটে দাঁড়ানোর জন্য শনিবার দেশের শাসকদল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন টাইগার অধিনায়ক। ঢাকা-১০ আসনের পাশাপাশি মাগুরা ১ এবং মাগুরা-২ আসন থেকে প্রার্থী হওয়ার আশায় দেড় লক্ষ টাকা দিয়ে তিনটি মনোনয়ন […]

সারের কালোবাজারি রুখতে একাধিক দোকানে পুলিশি হানা

নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ চাষের সারের কালোবাজারি  রুখতে আবারও অভিযান শুরু করল পুলিশ। শুক্রবারের পর এদিনও হুগলীর হরিপাল থানার একাধিক সারের দোকানে অভিযান চালায় পুলিশ।  তাতেই উঠে আসে একাধিক কালোবাজারির অভিযোগ।  চাষিদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে সারের দোকানগুলি। এছাড়াও গোডাউনে বেআইনি ভাবে সার মজুত করে কৃত্রিম চাহিদা তৈরি করে, তা বেশি […]

মধ্যপ্রদেশে ৭৬.২২ এবং ছত্তিশগড়ে ৭৫.৮৮ শতাংশ ভোট পড়ল

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে ভোটদানের হার অতীতের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। শুক্রবার রাজ্যে ভোট পড়েছে ৭৬.২২ শতাংশ। পাঁচ বছর আগে রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৭৫.৬৩ শতাংশ। অর্থা‍ৎ গতবারের চেয়ে এবার বেশি ভোট পড়েছে। অন্যদিকে ছত্তিশগড়ে ভোট পড়েছে ৭৫.৮৮ শতাংশ। মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, অতীতের সব […]

ভারতীয় নৌ বহরে নতুন পালক, ডুবোজাহাজ-ধ্বংসী যান ASW SWC

নিজস্ব প্রতিনিধি: নতুন রণকৌশলে সাবমেরিনের বহর বাড়ানোয় জোর দেওয়া হয়েছে ভারতে। অত্যাধুনিক প্রযুক্তিতে গুপ্ত ঘাতকের মতো আচমকা আঘাত হানার ক্ষমতা নিয়ে ভারতীয় নৌ বহরে অন্তর্ভুক্ত হতে চলেছে এক ঝাঁক ডুবোজাহাজ-ধ্বংসী অত্যাধুনিক যান ASW SWC। নয়া শক্তিতে শক্তিশালী ভারতীয় নৌসেনা। বেশ কয়েকটি ডুবোজাহাজ-ধ্বংসী অত্যাধুনিক যান পাচ্ছে ভারতীয় নৌসেনা। কেন্দ্রের ভাঁড়ারে এটা এই ধরনের চতুর্থ জলযান। পাঁচ […]

২৩ নভেম্বরের পরেই কলকাতায় তাপমাত্রার পতন ঘটবে

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ২৩ শে নভেম্বরের পর থেকে কলকাতায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে।শুক্রবার যে সাইক্লোনটি ছিল সেটি বাংলাদেশ কোস্টে প্রবেশ করে অনেকটা দুর্বল হয়ে গেছে । তা নিম্নচাপে পরিণত হয়েছে । যার প্রভাব বাংলাদেশ এবং মিজোরামের উপরে আছে এবং এই নিম্নচাপটি শনিবার পুরোপুরি শেষ হয়ে যাবে নিজের শক্তি হারিয়ে । শনিবার আলিপুর আবহাওয়া […]

0:00