Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে ‘হুমকি দিয়েছে IMA রাজ্য শাখা। সেই হুমকিকে ভালো চোখে দেখছে না আমজনতার পাশাপাশি সুশীল সমাজও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাটকের পর নাটক চলছে জুনিয়র ডাক্তারদের(Junior Doctors)। সেই নাটক দেখতে দেখতে তিতিবিরক্ত রাজ্যবাসী। একইরকম ভাবে ক্ষুব্ধ চিকিৎসক মহলেরও একটা বড় অংশ। ক্ষুব্ধ আমজনতাও। তার পরেও গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) চিঠি দিয়ে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন Indian Medical Association বা IMA বার্তা দেয় যে তাঁরা জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন। সেই বার্তার পরে পরেই এক প্রেস বিবৃতি জারি করে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে হুমকি দিয়েছে IMA রাজ্য শাখা। তাঁরা জানিয়েছে, প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ করবেন তাঁরা। সেই হুমকিকেই ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। দেখছে না সুশীল সমাজও। ঘটনা হচ্ছে, এখন অনেকেই মনে করছেন ডাক্তারদের এই আন্দোলনের পিছনে শুধু বাম বা অতি বামরাই নেই, আছে গেরুয়াও। বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতা ঘুরে যাওয়ার পরে পরেই কিনা চিঠি দিল IMA। এটা থেকেই তো স্পষ্ট কে কার হয়ে কী কাজ করছে। 

আরও পড়ুন, বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মুকুট চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ এল প্রকাশ্যে

IMA গতকাল রাতে যে চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠায় তাতে লেখা ছিল, ‘পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তাঁদের দাবিগুলিকে সমর্থন করে IMA। অবিলম্বে আপনার এ দিকে নজর দেওয়া প্রয়োজন। হাসপাতালে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তার দাবি কোনও বিলাসিতা নয়। বরং অবশ্যপূরণীয় কিছু শর্ত। সরকার চাইলেই সব দাবি মানতে পারে। আমাদের আবেদন, তরুণ প্রজন্মের ডাক্তারদের সঙ্গে তৈরি হওয়া এই জটিলতার মীমাংসা করে নিন গুরুজন এবং সরকারের প্রধান হিসাবে। সমগ্র ভারতের চিকিৎসকেরা এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তাঁরা বিশ্বাস করেন, আপনি জুনিয়র ডাক্তারদের জীবন বাঁচাবেন। IMA-র তরফে আমরা যে কোনও সহায়তা করতে প্রস্তুত।’ এর পরেই বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে IMA’র রাজ্য শাখা। ঘটনা হচ্ছে এদিন দিল্লি থেকে IMA’র প্রেসিডেন্ট আরভি অশোকান আসছেন ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকদের অনশন মঞ্চে। আর জি করে চিকিৎসাধীন আর এক অনশনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গেও দেখা করবেন তিনি। এর পর IMA’র তরফে একটি সাংবাদিক বৈঠকও করা হবে। কিন্তু তার আগে IMA’র রাজ্য শাখার কার্যনির্বাহী দলের চেয়ারম্যান সৌরভ দত্ত(Sourav Dutta) যে ভাষায় হুমকি দিয়ে বসে থাকলেন তা কার্যত নজীরবিহীন।  

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে ইমেল Joint Platform of Doctors’র, বিকালে জমায়েতের ডাক

সৌরভ দত্ত জানিয়েছেন, ‘আমাদের ভাই-বোনেরা এ ভাবে অনশনে বসে জীবন বাজি রেখে লড়ছেন। অথচ উল্টো দিকে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। আমরা শুধু চূড়ান্ত হতাশই নই, বরং ক্ষিপ্ত। আজ বিকালের মধ্যে যদি সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা না নেওয়া হয়, তা হলে আমরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা গত কালও চিঠিতে এ কথা জানিয়েছিলাম। সরকার পদক্ষেপ না করলে আমরা আজই সাংবাদিক বৈঠকে সেই সিদ্ধান্ত জানাব। এটুকু বলতে পারি, সেই সিদ্ধান্ত সত্যিই চরম সিদ্ধান্ত হতে চলেছে। সেই সিদ্ধান্ত পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নড়িয়ে দেবে।’ গতকাল রাতে IMA’র রাজ্য শাখার চিঠি এবং এদিনের সৌরভের বক্তব্য কার্যত সহ্য সীমার বাইরে চলে গিয়েছে বলে অনেকেই মনে করছেন। কেননা ডাক্তারদের আন্দোলন আমজনতার সমর্থন হারিয়ে ফেলেছে। উৎসবের(Durga Puja) মধ্যে তাই তাঁরা এখন যেনতেন প্রকারণে বড়সড় ঝামেলা বাঁধাতে চাইছে। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীকে হুমকি। যদিও এতকিছু করেও তাঁদের নৈরাজ্যবাদী উদ্দেশ্য কায়েম হবে কিনা তা নিয়ে ঢের সন্দেহ আছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00