Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাজ্যগুলোকে পঙ্গু করে দিলে দেশটাই যে পঙ্গু হয়ে যাবে’, কেন্দ্রকে বার্তা মমতার

রাজ্যগুলোকে পঙ্গু করে দিলে দেশটাই যে পঙ্গু হয়ে যাবে, সেটা ওরা বোঝে না - দিল্লি থেকে কলকাতায় ফিরেই কেন্দ্রকে তোপ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে কলকাতায়(Kolkata) ফিরেই কেন্দ্রকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিনের নীতি আয়োগের বৈঠকে(Niti Aayog Meeting) মাইক বন্ধ ইস্যুতে কেন্দ্রকে ফের একহাত নিলেন তিনি। যদিও ইতিমধ্যেই মমতার আনা মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। সাফাইয়ের সুরে বলে হয়েছে, প্রত্যেক মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেয়েছেন। মোদি সরকারের সেই দাবিকে স্রেফ ‘শাখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ হিসাবে বর্ণনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘নিজেদের মুখ বাঁচাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন্দ্র।’

আরও পড়ুন মমতার অপমানে ফুঁসছে তৃণমূল, কেন্দ্রকে ‘মাইক বন্ধের সরকার’ বলে কটাক্ষ

এদিন দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা সাফ জানিয়ে দেন, ‘এটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নিজেদের মুখ বাঁচাতে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আমি একজন সিনিয়র পলিটিসিয়ান। এতবারের জনপ্রতিনিধি তাঁকে অসম্মান করা হয়েছে। পাঁচ মিনিট হতে হতেই বার বার ঘণ্টা বাজিয়ে থামানো হয়েছে। সেটার মানেটা কী! আমার আগে চন্দ্রবাবু নায়ডু বলেছে ২০ মিনিট। অসম, অরুণাচল, ছত্তিশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীরা কেউ ১৫ মিনিট বলেছে, কেউ ১৬ মিনিট বলেছে, কেউ ২০ মিনিট বলছে। আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে টিপে ‘স্টপ’ স্টপ স্টপ’ বলে দেওয়া হল। বিরোধী দলগুলির একমাত্র প্রতিনিধি হিসাবে আমি গিয়েছিলাম। অথচ, আমার সঙ্গেই এই আচরণ করা হল। এটা সব বিরোধীদের অপমান। এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে। বাংলার বঞ্চনা মানছি না। বৈঠক বয়কট করে ঠিক করেছি। এরপর থেকে সম্মান না পেলে আমি আর দিল্লির কোনও বৈঠকেই যাবো না। আমি এতটাও অনুপযুক্ত নয় যে সময় মেনটেন করব না।’

আরও পড়ুন এটাই কী যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার নমুনা, মমতার মাইক বন্ধের ঘটনায় প্রশ্ন স্ট্যালিনের

মমতা বলেন, ‘বাংলার বঞ্চনা ও সারা দেশে যেখানে বিরোধীরা ক্ষমতায়, সেই রাজ্যগুলির বঞ্চনা নিয়ে ৩-৪ মিনিট যা পেরেছি বলেছি। আমি বাংলার বঞ্চনার কথা বলেছি। আমাদের ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বকেয়া। এই বছর টাকাটা আরও বাড়বে। ১০০ দিনের টাকা বন্ধ, ফুড সাবসিডি বন্ধ, গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ। উনি নাকি ৪ কোটি বাড়ি করে দিয়েছেন। আসলে বোধহয় স্বাধীনতার সময় থেকে ধরছেন। তখন যে ওনারা ছিলেন না অন্য দল ছিল ভুলে গিয়েছেন। এসব বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং বৈঠকের পৌরোহিত্য করছিলেন। তাঁর এক পাশে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্য পাশে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নিশ্চয়ই রাজনাথ সিংকে বলে দিয়েছিলেন, পাঁচ মিনিট বাজতে না বাজতেই বেল টিপতে হবে। ওরা আমায় অপমান করেছে। গোটা বৈঠকে বিরোধীদের একমাত্র কন্ঠস্বর। সেই কন্ঠ রোধ করার চেষ্টা হয়েছে। বলেছিল, ৬-৭ মিনিট বলতে দেবে। তাও দেয়নি। ৭ মিনিট দিলেও না হয় আমার সবকথা বলে আসতে পারতাম। কিন্তু যেভাবে বেল বাজাতে শুরু করলেন, তা বিরক্তিকর। অপমানজনক। মানে বলছে, এবার বন্ধ করো। স্টপ স্টপ। তাই বললাম, তোমরা যখন আমাকে বলতেই দেবে না, তাহলে থেকে লাভ কি!’

আরও পড়ুন কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধি হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট

মমতা এদিন কেন্দ্রকে(Modi Government) কটাক্ষ হেনে বলেন, ‘কোনও রাজ্য বেশি টাকা পেলে আমার আপত্তি নেই। কিন্তু ওদের কৌশল হল বিজেপি আর তাদের বন্ধুরাই টাকা পাবে। বাকিরা পাবে না। এরকম ভাবে রাজ্যগুলোকে পঙ্গু করে দিলে দেশটাই যে পঙ্গু হয়ে যাবে, সেটা ওরা বোঝে না। ভারত আর বাংলাদেশের মধ্যে জল চুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা পক্ষ। আমি বললাম, রাজ্যকে না জানিয়ে তোমরা কিছু করতে পারো না। ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ করছ, কিন্তু বাংলা জানতে পারছে না। ফারাক্কা চুক্তির একটা শর্ত ছিল উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যকে ৭০০ কোটি টাকা দেওয়া হবে। সেটার কি হল! যেহেতু ভূটান ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে, তাই ভূটানের সঙ্গেও একটা জল চুক্তি হওয়া দরকার। এটা আমার লিখিত বক্তৃতায় ছিল না। তবে বৈঠকে বলেছি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00