Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই’, কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার নবান্ন সভাগৃহে মেয়র ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে মানুষের সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘মানুষকে পরিষেবা দিতে না পারলে সরে যান। আমি টাকা তোলার মাস্টার চাই না। জনসেবক চাই।‘

এদিন নবান্ন সভাগৃহের বৈঠক বিভিন্ন পুরসভা ধরে ধরে বিভিন্ন এলাকার কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন রীতিমতো হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘পুরসভা, পঞ্চায়েত এলাকায় কিছু লোক টাকার বিনিময়ে কাজ করছে। টাকার বিনিময়ে কিছু লোক কাজ করছে। তাতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি মানুষকে ভালবাসি। মানুষকে যারা ভালোবাসে না, তাঁদের ছুঁড়ে ফেলতে দুবার ভাবব না। সরকার কারোর জন্য কোনও বদনাম নেবে না।‘

এদিন বেআইনি জবরদখল নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘টাকার জন্য পুরসভার বহু জমি দখল হয়ে যাচ্ছে। টাকা খেয়ে দেদার অনিয়ম হচ্ছে। শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরাই নন, আমলা থেকে শুরু করে পুলিশ কর্তারা অনেকেই জড়িত। আমি জানতে চাই না কে করছে। তবে এই সব কমাতে হবে। সরকারের জমি বেচে দিচ্ছে। জানানোর প্রয়োজন মনে করছে না। পুরসভাগুলি ইচ্ছেমতো টেন্ডার ডাকছে। জিজ্ঞাসা না করেই কর বাড়িয়ে দিচ্ছে।‘ এরপরই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এবার থেকে টেন্টার লোকালি করতে দেব না। সব টেন্ডার কেন্দ্রীয়ভাবে হবে। মুখ্যসচিবকে মাথায় রেখে একটি কমিটি গঠন করে দেওয়া হল। এরাই সিদ্ধান্ত নেবে। পাশাপাশি পুরসভার কাজের স্বচ্ছতা যাচাই করতে একটি রিভিউ কমিটি গড়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। কে কেমন পারফরমেন্স করছে, তা দেখেই ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00