Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টি মাথায় নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, দুর্ভোগ কাটাতে কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ?

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু বৃষ্টির জন্যে ‘সিঁদুরে মেঘ’ দেখছে উচ্চমাধ্যমিক কাউন্সিল। বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে আসবে কী করে ছাত্র-ছাত্রীরা, তা নিয়েই দুশ্চিন্তা শুরু হয়েছে বোর্ড। তাই বৃষ্টির ফলে যাতে কোনভাবেই পরীক্ষা বিঘ্নিত না হয়, তার জন্যে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষাকেন্দ্র এমনভাবে বাছাই করা হচ্ছে, যাতে বৃষ্টি বা জমা জলের ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও সমস্যা না হয়। কোনও জায়গায় জল জমলে তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা নিতে হবে।

প্রয়োজনে বিকল্প পরীক্ষাকেন্দ্রে স্থানান্তরিত করতে হবে। ইতিমধ্যে বিকল্প কেন্দ্রগুলিও বেছে রাখা হয়েছে। যাতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয়, কোনও বিঘ্ন না ঘটে। পরীক্ষা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ বিপর্যয় হলেও বিকল্প ব্যবস্থা তৈরি করে রাখতে বলা হয়েছে। প্রশ্নপত্র ও উত্তরপত্রের যাতে কোনও সমস্যা না হয়, সে কারণে পলিথিনের প্যাকেটে মুড়িয়ে রাখতে বলা হয়েছে কেন্দ্রগুলিকে। যাতে কোনভাবেই জলে সেগুলি ক্ষতি না হয়।

উল্লেখ্য, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা একেবারে আলাদা প্যাটার্নে নেওয়া হবে। প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গতবছর পর্যন্তও বছরে একবার পরীক্ষার নিয়ম চলেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ আলাদা এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। চলতি বছরের জুন মাসে শিক্ষা সংসদের তরফ থেকে আসা দু’টি প্রস্তাবে বলা হয়েছিল যে, এবার থেকে পড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে পড়ুয়ারা তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র এবং ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্রের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবে। দ্বিতীয়ত, ফল প্রকাশের আগে পড়ুয়ারা উত্তরপত্র যাচাই করতে পারবে। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন তথা আনসার কি প্রকাশ করা হবে ওয়েবসাইট-এ। অর্থাৎ পুরো আধুনিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সংসদ। যাতে ভবিষ্যতে কোনও চাকরি পরীক্ষা দিতে অসুবিধা না হয় পড়ুয়াদের।

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

ঘুগনি টু বিরিয়ানি ! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা

টোকাটুকি হলেই কড়া পদক্ষেপ, উচ্চ মাধ্যমিক শুরুর দুদিন আগেই বড় ঘোষণা সংসদ সভাপতির

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিকে নতুন নিয়ম আনছে শিক্ষা সংসদ

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, প্রশ্নপত্রে থাকছে ইউনিক কোড

আধার ছাড়া দেওয়া যাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা

শেষ হয়নি সিলেবাস, উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য অতিরিক্ত ক্লাস?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00