Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, প্রশ্নপত্রে থাকছে ইউনিক কোড

Share:

নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় এবার বিশেষ উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকে প্রতিটি প্রশ্নেই এবার থাকছে ইউনিক কোড।

মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে যে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে, তাতে একটি বিশেষ সুবিধা মিলতে চলেছে। নতুন এই ব্যবস্থায় প্রশ্নপত্রের ছবি পরীক্ষাকেন্দ্রের বাইরে চলে এলে সংসদের প্রশাসনিক স্তরের কর্তাব্যক্তিরা বুঝে যাবেন, পরীক্ষার প্রশ্নপত্র কোন পরীক্ষাকেন্দ্রের কোন ঘর থেকে বেরিয়েছে।এর ফলে কেউ আর প্রশ্ন ফাঁস করার সাহস পাবে না ও প্রশ্নপত্রের গোপনীয়তাও রক্ষা পাবে।

এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান, গোটা ব্যবস্থাটি পরিচালিত হবে একটি ইউনিক কোডের মাধ্যমে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্রে যেরকম থাকে, ঠিক সেইভাবেই উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রেও ইউনিক কোড রাখা হবে। এটি সিকিউরিটি ফিচারের একটি অংশ। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০টি বিষয়ের পরীক্ষা হয়। এরমধ্যে ১৪টি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর থাকবে।

এই ১৪টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সময়ে কোন সিরিয়াল নম্বরের পশ্নপত্রে পরিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তা উল্লেখ করতে হবে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ক্লাসরুমে কত থেকে কত সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র যাচ্ছে, তাও সংসদকে জানাতে হবে। এর মাধ্যমে কোনও পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র মিসিং গেলেই তা সহজে ধরে ফেলা যাবে। যে বিষয়গুলির প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে, সেই বিষয়গুলির ক্ষেত্রে নির্ধারিত জায়গায় ছয় বা সাত নম্বরের কোডটি লিখতে হবে পরীক্ষার্থীকে। আর যে বিষয়গুলির প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে না, সেক্ষেত্রে নির্ধারিত জায়গাটি ফাঁকা রেখে দিতে হবে। কোন পরীক্ষার্থী কোন সিরিয়াল নম্বরের প্রশ্ন নিচ্ছেন, তা অ্যাটেডেন্স অ্যান্ড সিগনেচার রেজিস্টারে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালের মাধ্যমিকেও এই একই ব্যবস্থাই চালু হতে চলেছে।

বৃষ্টি মাথায় নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, দুর্ভোগ কাটাতে কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ?

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় রইলেন কারা?

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

ঘুগনি টু বিরিয়ানি ! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা

টোকাটুকি হলেই কড়া পদক্ষেপ, উচ্চ মাধ্যমিক শুরুর দুদিন আগেই বড় ঘোষণা সংসদ সভাপতির

IAS থেকে IPS, সব পরীক্ষাতেই টপার, তবুও শ্রীবাস্তবের বাবা…

দরজা খোলা হয়েছিল, তবুও স্কুলে ফিরল না প্রায় ১৩ লক্ষ পড়ুয়া, চিন্তিত পর্ষদ

একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00