Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চ মাধ্যমিকে নতুন নিয়ম আনছে শিক্ষা সংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রশ্নপত্রে থাকছে ইউনিক সিরিয়াল নম্বর। নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রশ্ন যদি পরীক্ষা শুরুর পর সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়, তাহলে প্রশ্নপত্রে থাকা সিরিয়াল নম্বর দেখেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে। শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, প্রশ্নপত্রের ওপরে ডান দিকে এই সিরিয়াল নম্বরটি থাকবে। এই নম্বরটি সব পরীক্ষার্থীকে উত্তরপত্রে একটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। পরীক্ষাকেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন, তাঁরা যেন পরীক্ষা শুরুর আগে বিষয়টি পরীক্ষার্থীদের বুঝিয়ে দেন, সেই বিযয়টিও নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে সংসদের তরফে ইনভিজিটেলরদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা যেন উত্তরপত্রে সই করার সময়ে ওই সিরিয়াল নম্বরটি মিলিয়ে দেখেন। পরীক্ষার্থীরা সিরিয়াল নম্বর ঠিকমতো লিখেছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিয়েছে শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথে ও যে ঘরে প্রশ্নপত্র প্যাকেট খোলা হবে, সেই ঘরে সিসিটিভি ফুটেজ বসাতে হবে। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে কিউ আর কোড খোলা ব্যবহার করা হয়েছে। এই কিউ আর কোডের মাধ্যমে একাধিক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেছে পর্ষদ। এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের অভিযোগে কুড়ি জনের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত দিকটি আঁটোসাটো করতে এবার বিশেষ ব্যবস্থা নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বৃষ্টি মাথায় নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, দুর্ভোগ কাটাতে কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ?

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় রইলেন কারা?

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

ঘুগনি টু বিরিয়ানি ! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা

টোকাটুকি হলেই কড়া পদক্ষেপ, উচ্চ মাধ্যমিক শুরুর দুদিন আগেই বড় ঘোষণা সংসদ সভাপতির

IAS থেকে IPS, সব পরীক্ষাতেই টপার, তবুও শ্রীবাস্তবের বাবা…

দরজা খোলা হয়েছিল, তবুও স্কুলে ফিরল না প্রায় ১৩ লক্ষ পড়ুয়া, চিন্তিত পর্ষদ

একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00