ভর সন্ধ্যায় বাইক ও বাসের সংঘর্ষে, মৃত্যু ১ বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি,কাঁথি:পূর্ব মেদিনীপুরের কাঁথির অদূরবর্তী পিছাবনী ও মহিষাগোট বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণ দিঘী পেট্রোল পাম্পের কাছে একটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, “গঙ্গারাম” নামের একটি বাস কাঁথি থেকে দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় দিঘা রাস্তায় কাঁথি(Kathi) গামী একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছিটকে পরে বাইকটি। দুর্ঘটনার পর […]
মুক্তিযোদ্ধা-সাংবাদিকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল মোল্লা ইউনূসের সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে মুক্তিযোদ্ধা হওয়া বড় অপরাধ। এবার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থক সাংবাদিক-অধ্যাপক-মানবাধিকার কর্মী সহ ১৬ জনকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে জেলে পুরল ইউনূসের তদারকি সরকার। ওই ১৬ জনের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তদারকি সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ফুঁসে […]
‘ওরা ভরসা করবে ইডি-সিবিআইয়ের উপরে, আমরা মানুষের উপর’, মন্তব্য ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: অতীন ঘোষের বাড়িতে সিবিআই। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,যত ইলেকশন আসবে, তত ওরা ভরসা করবে ইডি(ED), সিবিআই এর ওপর। আমরা ভরসা করব মানুষের উপর। এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন। আজ অতীনের(Atin) বাড়িতে হয়েছে। মেয়র বলেন,ওই যেটা বলে না, “পিনে ওয়ালে কো পিনে কা বাহানা চাহিয়ে…..” সিবিআই এর রেড করার বাহানা […]
স্ত্রীর প্রেমিককে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরিকল্পনা করে স্ত্রীর প্রেমিককে খুন করে প্রমাণ লোপাটের অভিযোগ। ধৃত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও স্ত্রীর ৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত।২০১৮ সালে ৬ নভেম্বর, রোহন্ডা-চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যোজরা গ্রামের(Dakhin Jojora Vilalge) গৃহবধূ আর্জিনা বিবি(Arjina Bibi) একাই বাড়িতে ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পড়শি যুবক আব্দুল হাসানের(Abdul […]
ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল হাওড়া পুলিশ

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার (৩১ অগস্ট) মেরামতের জন্য ফের দীর্ঘ সময় বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ওইদিন ভোর চারটে থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। ফলে ফের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে যাত্রীদের। যদিও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিকল্প রুটের কথা জানানো হয়েছে। শুক্রবার (২৯ অগস্ট) হাওড়া পুলিশ সূত্রে […]
কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনার শেষ নেই। তাঁর পাগলামোতে রীতিমতো ত্রাহি-ত্রাহি রব গোটা বিশ্বজুড়ে। ভারত সহ একাধিক দেশের বিরুদ্ধে শুল্কযুদ্ধ শুরুর পাশাপাশি মার্কিন মুলুকে থাকা প্রতিপক্ষদেরও সবক শেখাতে আসরে নেমেছেন ট্রাম্প। এবার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এখন থেকে আর সিক্রেট সার্ভিস এজেন্টদের নিরাপত্তা পাবেন না তিনি। […]
থামল সিন্ধুর দৌড়, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা

নিজস্ব প্রতিনিধি: অবশেষে থেমে গেল পি ভি সিন্ধুর স্বপ্নের দৌড়। আজ শুক্রবার কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে হেরে (১৪-২১, ২১-১৩, ১৬-২১) বিদায় নিলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। সিন্ধুর বিজয়রথ থেমে যাওয়ায় হতাশ ভারতীয় সমর্থকরা। ২০২১ সালে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। এবারও তার ব্যতিক্রম হল না। চলতি […]
২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

নিজস্ব প্রতিনিধি: ‘দুয়ারে সরকার’ এর মতোই সুপার-ডুপার হিট রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। গত ২ অগস্ট থেকে শুরু হওয়া শিবিরে মাত্র ২৬ দিনেই কোটি মানুষ নিজেদের পাড়ার সমস্যা নিয়ে হাজির হয়েছেন। আর ওই বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে আসাকে বিরাট জয় হিসাবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (২৯ অগস্ট) সমাজমাধ্যমে […]
আলিপুর আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত, জানিয়ে দিলেন শোভন

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের পথে যেতে চলেছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের একত্রবাস আর্জি খারিজ করে দিয়েছে আদালত। আর এই প্রসঙ্গে শোভনের প্রতিক্রিয়া হল রত্না সঙ্গে তার সম্পর্কে এখনো যেটুকু আইনত বাধ্যবাধকতা রয়ে গিয়েছে তা কাটাতে তিনি যতদূর যাওয়ার প্রয়োজন ততদূর যাবেন। আলিপুর আদালতের(Alipur Court) রায়কে নিজের পরাজয় হিসেবে দেখছেন না শোভন চট্টোপাধ্যায়। […]
‘বিয়ের পর শ্বশুর, দেওর, এরপর স্বামী….’, রাজস্থানের অদ্ভূত রীতির দাবি করে বিপাকে মহিলা আইনজীবী

ঐতিহ্য অনুসারে “বিয়ে করে আসার পর প্রথমে নববধূকে তাঁর শ্বশুরের সঙ্গে, তারপর দেওরের সঙ্গে এবং শেষে স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হয়।
বাসের সিট নিয়ে তুমুল মারামারি, পুরুষ যাত্রীকে জুতো খুলে পেটালেন মহিলা, ভাইরাল ভিডিও

এবার ঝামেলার সূত্রপাত বাসের সিট কাড়াকাড়ি নিয়ে! সম্প্রতি অন্ধ্রপ্রদেশের একটি সড়ক পরিবহন বাসে বসার জায়গা নিয়ে এক মহিলা যাত্রী এবং এক পুরুষ যাত্রীর মধ্যে তুমুল বচসা বাধে।
প্রদেশ দফতরে বিজেপির হামলার ঘটনায় নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপির তাণ্ডবের পর নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তার আঁচ পড়ল।গলায় প্ল্যাকার্ড(Plackerd) ঝুলিয়ে সর্বদলীয় বৈঠকে হাজির হন কংগ্রেসের প্রতিনিধি দল। আমবেলির প্রাক্তন সাংসদ বিরজি থুমার একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তারপরই দেশে বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। কলকাতাতেও সেই বিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে। প্রদেশ কংগ্রেস […]
‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি অতীন ঘোষের বাড়িতে শুক্রবার যায় সিবিআই। ডেপুটি মেয়রের শ্যামবাজারের বাড়িতে যান সিবিআইয়ের দুই আধিকারিক। শুক্রবার দুপুর ২: ১৫ মিনিটে সিবিআইয়ের পক্ষ থেকে অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁর বাড়িতে গিয়েছিলেন। আড়াই ঘণ্টা পর বেরোন আধিকারিকরা। কাশীপুর বেলগাছিয়ার বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। BNS এর 179 ধারায় সিবিআই তাঁকে গত […]
ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিকদের উপর দুষ্কৃতীদের হামলা,হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: ওড়িশার ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিযায়ী শ্রমিক। গত ২৪শে আগস্ট ভগবানগোলা(Bhagobangola), লালগোলা ও ফারাক্কা থেকে জনশতাবদি এক্সপ্রেসে ভুবনেশ্বর(Bhubeneswar) যান শ্রমিকরা। কাজের জায়গায় যোগ দেওয়ার পরদিনই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।শ্রমিকদের মধ্যে রয়েছেন ফারাক্কার তিনজন, লালগোলা ব্লকের তিনজন, ভগবানগোলা ২ নম্বর ব্লকের একজন এবং ভগবানগোলা ১ […]
বিশ্বকাপের জন্য প্রস্তুত, বাছাইপর্বের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ বাছাইপর্ব চলছে। তবে বাছাইপর্ব পর্যন্ত পৌঁছাতে এখনও দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। ঘরের মাঠে ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তাঁরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা যথেষ্ট আশাবাদী। এই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন ৩১ জনকে নিয়ে প্রাথমিক দল বাছাই পর্ব চলবে। […]
স্কুলের শৌচাগারে পুত্রসন্তানের জন্ম দিল নবম শ্রেণির ছাত্রী, কোথায় ঘটল এমন কাণ্ড?

স্কুলের বাথরুমে শিশুপুত্রের জন্ম দিল এক নবম শ্রেণির ছাত্রী। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই হৈ চৈ পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ২৭ অগস্ট কর্ণাটকের ইয়াদগির জেলার শাহাপুর তালুকের একটি সরকারি আবাসিক স্কুলে
নৈতিক স্খলনের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল সাংবিধানিক আদালত

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় স্বার্থ ক্ষুন্ন করার অপরাধে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্ন সিনাওয়াত্রাকে (৩৯) সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।। আজ শুক্রবার (২৯ অগস্ট) নৈতিক স্খলনতার অপরাধে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে গত ১৭ বছরে আদালতের রায়ে থাইল্যান্ডের পাঁচ প্রধানমন্ত্রীকে পদ হারাতে হল। যদিও জাতীয় স্বার্থ ক্ষুন্ন করার অভিযোগ অস্বীকার করেছেন পেতংতার্ন। আদালতের রায়ের […]
লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: মার্শাল আর্ট বহু দেশেই অত্যন্ত প্রচলিত একটি বিষয়। বাংলায় মার্শাল আর্ট এসেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। সাধারণত এই খেলা মানবকূলের মনরঞ্জন, স্বনিরাপত্তার জন্য শেখা হয়, প্রদর্শিত হয়। লস অ্যাঞ্জেলেসে রাস্তার মাঝখানে প্রাচীন মার্শাল আর্ট ‘গাটকা’ প্রদর্শনের সময় পুলিশের গুলিতে এক শিখ ব্যক্তি নিহত হন। জুলাই মাসে ঘটে যাওয়া এই ঘটনার ফুটেজ সম্প্রতি […]
ট্রাম্পের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা, বিপদে বসিরহাটের মৎস্যজীবী, ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকরা।আচমকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ২৫ থেকে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। আর তাতেই বড় সঙ্কটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রফতানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি(Prawn) […]
৪৫ তম জন্মদিনেই প্রেমিকার সঙ্গে বাগদান সেরে ফেললেন বিশাল, কবে বিয়ে অভিনেতার?

বিয়ে করতে চলেছেন তামিল সুপারস্টার বিশাল। হয়ে গিয়েছে বাগদান। শুক্রবার (২৯ অগস্ট) ৪৫ তম জন্মদিনে বাগদত্তার সঙ্গে ছবি দিয়ে ভক্তদের সুখবরটি জানালেন অভিনেতা।
ওড়িশাতে সামসেরগঞ্জের শ্রমিক খুন হওয়ার ঘটনায় গ্রেফতার ২ প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি,সামসেরগঞ্জ: ওড়িশাতে কাজ করতে গিয়ে সামসেরগঞ্জের শ্রমিক লোকমান সেখকে খুন কাণ্ডে গ্রেফতার প্রতিবেশী দুই যুবক। বৃহস্পতিবার রাতে সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে ঘনেশ্যামপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুন্দর সেখ এবং করিম সেখ। দুজনেরই বাড়ি সামশেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর। শুক্রবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। উল্লেখ করা […]
স্কুল শিক্ষকের পরিচয় দিয়ে আমডাঙায় সোনার আংটি ও গয়না চুরি

নিজস্ব প্রতিনিধি, আমডাঙা: শিক্ষক পরিচয় দিয়ে আমডাঙার গাদামারা হাট এলাকায় সোনার দোকানে সোনার আংটি চুরি ।কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার আংটি, গহনা চুরি।PHD প্রাপ্ত প্রফেসর ও স্কুল মাস্টার পরিচয় দিয়ে চুরি। মূল অভিযুক্ত নির্মাল্য ভাদুড়ী। দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার। অন্যদিকে, যার কাছে বিক্রি করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে হুগলি জেলার উত্তরপাড়া থেকে। তার নাম শেখ আব্দুল […]