Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ একধাক্কায় অনেকখানি কমল হলুদ ধাতুর দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা অগ্রহায়ণ মাস, কাজেই এখন বিয়ের মরসুম। তবে এই মূল্যবৃদ্ধির বাজারেও মধ্যবিত্তদের খানিকটা স্বস্তি দিয়ে এক ধাক্কায় কমে গেল‌ সোনার দাম। ট্রাম্প জমানায় প্রত্যাবর্তনের পর থেকেই গোটা বিশ্বে কমতে শুরু করেছে সোনার চাহিদা, ফলে দামও কমেছে উল্লেখযোগ্য হারে। একইভাবে কলকাতার বাজারেও এদিন অনেকটাই কম সোনালী ধাতুর দাম। ফলে এই মরসুমে যারা বিয়ের জন্য বা অন্য যেকোনও কারণে সোনা কেনার কথা ভাবছেন তাঁরা নিঃসন্দেহে বাড়িতে কিনে আনতে পারে পছন্দসই গয়না। চলুন তার আগে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দর ঠিক কত।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২২ ক্যারাট হলমার্ক ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৩ হাজার ৫০০ টাকা। ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৭৮৬৫০ টাকা। এবং ২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার দাম ছুঁয়েছে ৭৮২৫০ টাকা। লাগাতার পতনের পর গত ১৯শে নভেম্বর ফের উর্ধ্বমুখী হয়েছিল সোনার গয়নার দাম। সেই তুলনায় আজ মঙ্গলবার প্রায় ১২৫০ টাকা কমেছে ১০ গ্রাম সোনার দাম। গত সপ্তাহের তুলনায় ৩.২১ শতাংশ কমেছে চলতি সপ্তাহের সোনার দাম।

সোনার দাম কমার কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসায় যাঁরা দুনিয়ার আর্থিক বাজারে বড় লগ্নিকারী, তাঁরা মনে করছেন যে মার্কিন অর্থনীতি এবার শক্তিশালী হবে। আর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে, তাঁরা সোনা থেকে লগ্নি সরিয়ে কনভেনশনাল শেয়ার মার্কেটে লগ্নি করছেন। তাই, চাহিদাতে কমতি হওয়ায় কমছে সোনার দাম। ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোনা মূলত তিন প্রকার। ২৪, ২২ এবং ১৮ ক্যারেট। ২৪ ক্যারেটে প্রায় ৯৯ শতাংশ সোনা থাকে। তবে, এই সোনায় গয়না তৈরি করা যায় না। এটি মূলত গোল্ড বার তৈরিতে ব্যবহৃত হয়। ২২ ক্যারেটে প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। আর ৭৫ শতাংশের বেশি সোনা থাকে ১৮ ক্যারেটে। এই দু-রকম সোনা দিয়েই মূলত গয়না তৈরি হয়।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00