Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাবারে ভেজাল রুখতে দোকানে দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের

উৎসবের মরশুমে ভেজাল যুক্ত খাবার বা মিষ্টি খেয়ে যাতে মানুষের স্বাস্থ্যের কোনও ক্ষতি না হয়, সেই কারণে এই হানা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারে ভেজাল রুখতে শহরের বিভিন্ন দোকানে হানা দিচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। উৎসবের মরশুমে ভেজাল যুক্ত খাবার বা মিষ্টি খেয়ে যাতে মানুষের স্বাস্থ্যের কোনও ক্ষতি না হয়, সেই কারণে এই হানা বলে জানা গিয়েছে। ফুড সেফটি অ‌্যান্ড স্ট‌্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) নির্দেশে মঙ্গলবার থেকে কলকাতা পুরসভার খাদ‌্য ভেজাল প্রতিরোধক দফতর এই অভিযানে নেমেছে।

ইতিমধ্যে কলকাতার বিভিন্ন মিষ্টি দোকানে হানা দিয়েছে প্রশাসনিক আধিকারিকরা। উৎসবের মরসুমে সবচেয়ে বেশি বিক্রি হওয়া খাবার নারকেল নাড়ু, তিলের নাড়ুতে ভেজাল দেওয়া হচ্ছে কি না সেদিকেও কড়া নজর রাখছে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। মঙ্গলবার প্রথম দিনে অভিযানে নেমে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে হানা দিয়ে প্রায় ৩০টি নমুনা সংগ্রহ করেছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। মিষ্টির দোকানে হানা দিয়ে মূলত ছানা, ক্ষীরের মিষ্টির সঙ্গে বিভিন্ন নাড়ুর নমুনাও সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের পর তা পাঠানো হচ্ছে ফুড সেফটি অ‌্যান্ড স্ট‌্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার পরীক্ষাগারে। সেই রিপোর্ট হাতে এলে জানা যাবে খাবার প্রস্তুতকারক ব্যক্তি বা সংস্থা খাবারে কোনও ভেজাল দিচ্ছে কি না। প্রসঙ্গত দুর্গা পুজোর সময় কলকাতায় প্রতিটি বরোতে একদিন করে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেই অভিযানে মণ্ডপ চত্বরের দোকানগুলি থেকে খাবারের নমুনা পরীক্ষা করা হয়েছিল। ৯০টি দোকানের মধ্যে ৪টি দোকানের খাবারের গুণমান খারাপ ছিল বলে রিপোর্টে জানানো হয়েছিল।

উল্লেখ্য এর আগে দুর্গা পুজোর মুখে রাজ্যের বিভিন্ন জেলায়ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন। বিভিন্ন মিষ্টি ও খাবারের দোকানে হানা দিয়ে খাবার পরীক্ষা করা হয়েছিল ভেজাল দেওয়া হয়েছে কি না তা জানতে। মূলত উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর।

সাতসকাল থেকে  ফের কলকাতা জুড়ে ইডির তল্লাশি

রেশন চুরির টাকা গেল কোথায়, সাতসকালে ED’র ৭ জায়গায় হানাদারি

কয়লা পাচার মামলায় রাজ্যের ১৩টি জায়গায় একযোগে সিবিআই হানা

সল্টলেকে তল্লাশি এসটিএফের, আনা হল টাকা গোনার মেশিন

ই-নাগেটস মামলায় কলকাতায় ফের ইডি হানা

৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগে কসবায় রাতভর তল্লাশি ইডি’র

উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা

মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা ইডির, তালা ভেঙে চলছে তল্লাশি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00