Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকাল থেকে  ফের কলকাতা জুড়ে ইডির তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই কলকাতা জুড়ে অভিযান শুরু ইডির। বৃহস্পতিবার মহানগরের বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন বালিগঞ্জ সার্কুলার রোডে  একটি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি।

তবে,  রাজ্যের কোন মামলায় ইডি আধিকারিকরা এদিন  তল্লাশি চালাচ্ছে না বলে সূত্র মারফত খবর। পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরুপের অভিযোগ। সেই কারণেই এদিন সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা।

অন্যদিকে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে আয়কর দফকরের আধিকারিকেরা এখনও তল্লাশি চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে।   সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে স্বরূপের পরিবারের লোকেদেরও। বুধবার সকালে স্বরূপের বাড়িতে যান আয়কর দফতরের আধিকারিকেরা। পাশাপাশি শহরের চারটি এলাকায় তল্লাশি শুরু করে। এই আবহে ফের কলকাতা জুড়ে তল্লাশি শুরু করল ইডির আধিকারিকরা।

উল্লেখ্য, এরআগে বহুবার কলকাতা জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা। শাহজাহান শেখের সঙ্গে সম্পর্কিত আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসার মামলা, ১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। আর এবার তল্লাশিতে এই সকল মামলার কোন যোগ নেই বলে জানা গিয়েছে ইডির তরফে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00